স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতায় নিরাপত্তা নিয়ে ‘গুরুতর হুমকি’ অনুভব করেন মেসি

পুরো বিশৃঙ্খলায় রূপ নেয় মেসির কলকাতা সফর। ছবি : সংগৃহীত
পুরো বিশৃঙ্খলায় রূপ নেয় মেসির কলকাতা সফর। ছবি : সংগৃহীত

কলকাতার জন্য যা হওয়ার কথা ছিল ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার এক গর্বের দিন, সেটিই মুহূর্তে রূপ নেয় বিশৃঙ্খলা ও আতঙ্কের ঘটনায়। ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর অংশ হিসেবে সল্টলেক স্টেডিয়ামে পৌঁছেই নিজের নিরাপত্তা নিয়ে ‘গুরুতর হুমকি’ অনুভব করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নিরাপত্তা ব্যবস্থার চরম অব্যবস্থাপনা, ভিআইপি ভিড়ের লাগামছাড়া আচরণ এবং সেলফি-আসক্ত পুলিশের কারণে মাত্র ২২ মিনিটের মধ্যেই স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মেসি ও তার টিম শুরু থেকেই স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন রাজনীতিক, আয়োজক ও ভিআইপির ভিড়ে এক ব্যক্তি অটোগ্রাফ নিতে গিয়ে কলমের আঁচড়ে মেসির শরীরে আঘাত করেন। ঘটনাটি মেসির নিরাপত্তা শঙ্কাকে আরও বাড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে আয়োজক শতদ্রু দত্তকে জানিয়ে দেন, তিনি আর স্টেডিয়ামে থাকতে চান না। পরে সে আয়োজকই অব্যবস্থাপনার দায়ে পুলিশ হেফাজতে যান।

প্রতিবেদনে বলা হয়, বিপর্যয়ের সূত্রপাত ঘটে নির্বিচারে ভিআইপি পাস বিতরণের মাধ্যমে। এমনকি এক ভিআইপি পাসধারীকে দেখা যায়, দর্শকদের দিকে হাত নাড়তে থাকা মেসির হাত চেপে ধরে সেলফি তুলতে। সকাল সাড়ে ১১টায় মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পল স্টেডিয়ামে পৌঁছানোর পরপরই পুলিশ, রাজনীতিক ও ভিআইপিদের সেলফি হুড়োহুড়ি শুরু হয়।

শুরুর দিকে হাসিমুখে সাবেক ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন ও দীপেন্দু বিশ্বাসের অভিবাদন গ্রহণ করলেও দ্রুতই অস্বস্তিতে পড়েন মেসি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, কিছু সেলফি-প্রার্থী তাকে ধাক্কাধাক্কি করতেও কুণ্ঠা করেননি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও মেসির টিম বুঝে যায়, পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই।

ভিআইপি গ্যালারির দিকে যাওয়ার সময় এক নারী অটোগ্রাফ নিতে দৌড়ে এলে ভিড়ে চাপ তৈরি হয়। তখনই মেসির ম্যানেজারকে স্প্যানিশ ভাষায় ‘ভিদা’ বলতে শোনা যায়—যার অর্থ ‘জীবন’। প্রত্যক্ষদর্শীদের মতে, সেটিই ছিল স্পষ্ট ইঙ্গিত—মেসির টিম তার নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কায় পড়েছে।

মাত্র ২২ মিনিটের মাথায় স্টেডিয়াম ত্যাগ করেন মেসি। তাকে এক ঝলক দেখার আশায় বিপুল অর্থ খরচ করে আসা দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন। মেসি চলে যাওয়ার পর শুরু হয় ভাঙচুর, যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২.৫ কোটি রুপি।

কলকাতার সেই দুঃস্বপ্নের পর হায়দরাবাদ ও মুম্বাইয়ে সফরের বাকি অংশ নির্বিঘ্নে সম্পন্ন হলেও, সল্টলেকের এই ঘটনা ভারতের মাটিতে মেসির সফরের ইতিহাসে এক বিব্রতকর অধ্যায় হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১০

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১১

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১২

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৩

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৪

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৫

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৬

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৭

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৮

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৯

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

২০
X