স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম টিকিট দিলেন জয় শাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতীকি আমন্ত্রণ পত্র হাতে মেসি। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতীকি আমন্ত্রণ পত্র হাতে মেসি। ছবি : সংগৃহীত

দিল্লির আকাশে শেষবারের মতো হাত নেড়ে বিদায় নিলেন লিওনেল মেসি—আর সেখানেই যেন জমাট বাঁধল ভারতের ‘মেসি অধ্যায়’। চার শহরের সফর শেষে রাজধানীতে এসে ভক্তদের উন্মাদনার মাঝেই ভারত সফরের ইতি টানলেন আর্জেন্টাইন মহাতারকা। সেই সঙ্গে স্মরণীয় এক মুহূর্তও উপহার পেল ভারতীয় ক্রিকেট—আইসিসি চেয়ারম্যান জয় শাহের হাত থেকে টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আমন্ত্রণপত্র তুলে নিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই নাম।

সোমবার বিকেলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রবেশ করেন ৩৮ বছর বয়সী মেসি। স্টেডিয়াম ঘিরে অপেক্ষমাণ হাজারো দর্শকের উদ্দেশে কয়েক চক্কর ঘুরে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এরপর আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে সৌজন্য বিনিময় করেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল—ভারতের আসন্ন আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের জন্য মেসিকে দেওয়া প্রতীকী আমন্ত্রণপত্র।

জয় শাহ মেসিকে ভারতীয় দলের জার্সি ও একটি স্বাক্ষরিত ব্যাট উপহার দেন। একই সঙ্গে বিশ্বকাপের প্রথম টিকিট তুলে দিয়ে ভারত সফরের শেষ অধ্যায়কে আরও তাৎপর্যপূর্ণ করে তোলেন। ঘোষণার সঙ্গে সঙ্গেই গ্যালারিতে নেমে আসে করতালির ঝড়। আগামী ফেব্রুয়ারিতে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে—মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

মেসির সঙ্গে সফরসঙ্গী লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলকেও ভারতীয় দলের জার্সি উপহার দেওয়া হয়। মেসি পান ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি, সুয়ারেজ ৯ ও ডি পল ৭ নম্বর।

অনুষ্ঠানের একপর্যায়ে স্প্যানিশ ভাষায় সংক্ষিপ্ত বক্তব্য দেন মেসি। ভারতীয় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই কয়েক দিন তাঁর জন্য ছিল বিশেষ অভিজ্ঞতা। ভবিষ্যতে আবার ভারতে ফেরার আশাও ব্যক্ত করেন তিনি—খেলা হোক বা অন্য কোনো উপলক্ষে।

কলকাতা দিয়ে শুরু হওয়া সফরে শুরুটা কিছুটা বিশৃঙ্খল হলেও হায়দরাবাদ ও মুম্বাই হয়ে দিল্লিতে এসে সফরটি পায় পরিপূর্ণতা। দেরিতে দিল্লিতে পৌঁছানো, ঘন কুয়াশা—কিছুই আর ছাপ ফেলতে পারেনি শেষ দৃশ্যপটে। ভারতের মাটিতে মেসির উপস্থিতি কেবল ফুটবল উন্মাদনাই নয়, দুই খেলাধুলার সংস্কৃতির এক স্মরণীয় মিলন হয়ে রইল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১০

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১১

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১২

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৩

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৪

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৫

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৬

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৮

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৯

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

২০
X