স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ফিফার বর্ষসেরা একাদশ প্রকাশ, আছেন যারা

সেরা একাদশ ঘোষণা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ছবি : সংগৃহীত
সেরা একাদশ ঘোষণা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ছবি : সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সেরা একাদশ ঘোষণা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত সময়ে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে এখানে। গত মৌসুমে পিএসজির ট্রেবল জয়ের প্রতিফলন পড়েছে ফিফার বর্ষসেরা একাদশে। ১১ জনের ছয়জনই ফরাসি দলটির।

বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হওয়া উসমান ডেম্বেলে অনুমিতভাবে আছেন সেরা একাদশে। পিএসজি থেকে আরও জায়গা পেয়েছেন ডিফেন্ডার আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো, নুনো মেন্দেস, মিডফিল্ডার ভিতিনিয়া ও গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন এই ইতালিয়ান গোলরক্ষক।

বাকি পাঁচজনের মধ্যে দুজন জায়গা পেয়েছে বার্সেলোনা থেকে। তারা হলেন মিডফিল্ডার পেদ্রি ও ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। রিয়াল মাদ্রিদ থেকে আছেন বেলিংহাম। একাদশের অন্য দুজন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও চেলসির মিডফিল্ডার কোল পালমার।

ফিফার সেরা একাদশ- জিয়ানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো, নুনো মেন্দেস, ভার্জিল ফন ডাইক, ভিতিনিয়া, কোল পালমার, পেদ্রি, জুড বেলিংহ্যাম, উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১০

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১১

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১২

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৩

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৪

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৫

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৬

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৮

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৯

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X