বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্মমভাবে ৩৩ বছর বয়সেই প্রাণ হারালেন বার্সেলোনার ফুটবলার

বার্সেলোনা দে গুয়ায়াকিল। ছবি : সংগৃহীত
বার্সেলোনা দে গুয়ায়াকিল। ছবি : সংগৃহীত

ইকুয়েডরে সহিংসতার মধ্যে গুলিবিদ্ধ হয়ে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন বার্সেলোনা দে গুয়ায়াকিলের ৩৩ বছর বয়সী ডিফেন্ডার মারিও পিনেইদা। এই ঘটনায় আরও একজন নিহত এবং আহত হয়েছেন। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি দেশটির পুলিশ। ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মারিও পিনেইদা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এক বিবৃতিতে বার্সেলোনা দে গুয়ায়াকিল ক্লাব পিনেইদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। পিনেইদা ২০১০ সালে ইন্ডেপেনডিয়েন্তে দেল ভায়ের হয়ে পেশাদার ফুটবল জীবন শুরু করেন এবং ২০১৫ সাল পর্যন্ত সেখানে খেলেন। এরপর ২০১৬ সালে তিনি উপকূলীয় শহর গুয়ায়াকিলের ক্লাব বার্সেলোনা দে গুয়ায়াকিলে যোগ দেন এবং সেখানে দুবার লিগ শিরোপা জয় করেন। ২০২২ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে স্বল্প সময়ের জন্য খেলেছিলেন এই ডিফেন্ডার।

ইকুয়েডরের গণমাধ্যম জানিয়েছে, উত্তর গুয়ায়াকিলের সামানেস এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুয়ায়াকিল রাজধানী কুইটো থেকে প্রায় ২৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

এর আগে, গত নভেম্বরে গুয়ায়াকিলে একটি গুলির আঘাতে ইন্ডেপেনডিয়েন্তে দেল ভায়ের ১৬ বছর বয়সী এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়। তার দুই মাস আগেই এক্সাপ্রোমো কোস্টার খেলোয়াড় মাইকোল ভ্যালেন্সিয়া ও লিয়ান্দ্রো ইয়েপেজ এবং ২২ দে জুনিওর ক্লাবের জনাথন গনসালেস গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X