স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ এএম
অনলাইন সংস্করণ

হামজাকে দলে পেতে মরিয়া বিশ্বের অন্যতম সেরা ক্লাব

হামজা আবদেলকারিম। ছবি : সংগৃহীত
হামজা আবদেলকারিম। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা আশা করছে বছর শেষের আগে প্রতিভাবান মিশরীয় স্ট্রাইকার হামজা আবদেলকারিমকে দলে ভেড়ানোর প্রক্রিয়া চূড়ান্ত করতে। কাতালান ক্লাবটি আত্মবিশ্বাসী যে তারা কিনে নেওয়ার অপশনসহ ঋণ চুক্তিটি সম্পন্ন করতে পারবে, যা তাদের জানুয়ারির শুরুতেই তাকে রিজার্ভ দলে অন্তর্ভুক্ত করার সুযোগ দেবে।

বয়স মাত্র ১৭। এই বয়সেই ইউরোপের বড় বড় দলগুলোর নজর কেড়েছেন হামজা। মিশরের তরুণ এই ফরোয়ার্ড বয়সভিত্তিক টুর্নামেন্টে অবিশ্বাস্য পারফরম্যান্স করে স্প্যানিশ ক্লাবের নজরে আসেন।

বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায় যোগ দিতে তর সইছে না হামজারও। স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেয়ার আশায় বায়ার্ন মিউনিখ, এসি মিলানের মতো ক্লাবের বিপক্ষেও আলোচনা বন্ধ করে দেন তিনি। আগামী মৌসুমে দলের সঙ্গে প্রাক-মৌসুমে হামজাকে রাখার প্রতিশ্রুতি দিয়েছে বার্সা।

হামজার বর্তমান ক্লাব আল আহলি তাকে ছাড়তে রাজি হলেও চাইছে ভালো আর্থিক কাঠামো। মিসরীয় ক্লাবটি বার্সার প্রস্তাবে স্থায়ী ফি, পারফরম্যান্সভিত্তিক বোনাস এবং ভবিষ্যতে বিক্রির ক্ষেত্রে একটি শতাংশও নিজেরা ধরে রাখার চেষ্টা করছে।

সবশেষ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বার্সা স্কাউট করে হামজার সন্ধান পায়। সম্প্রতি তার গোল করার সামর্থ্য আলাদা করে নজর কাড়ে বার্সেলোনার। সামনের বছরই ১৮তে পা রাখবেন হামজা, ফলে বয়সজনিত কোনো ঝামেলা ছাড়াই তাকে দলে ভেড়াতে পারবে কাতালান ক্লাবটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X