কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৪০ বছরের দুঃখ ঘুচিয়ে বিশ্বকাপের টিকিট পেল ইরাক

জয়ের পর ইরাকের ফুটবলারদের উল্লাস। ছবি: সংগৃহীত
জয়ের পর ইরাকের ফুটবলারদের উল্লাস। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৪০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরাক। মঙ্গলবার (৩১ মার্চ) মেক্সিকোর গুয়াদালুপের মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় প্লে-অফের দ্বিতীয় ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে এই ঐতিহাসিক অর্জন উদযাপনে মাতে ‘লায়নস অফ মেসোপটেমিয়া’ খ্যাত দলটি।

১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপেই প্রথমবার অংশ নিয়েছিল ইরাক, ঠিক ৪০ বছর পর সেই মেক্সিকোর মাটিতেই নিজেদের প্রত্যাবর্তনের নতুন ইতিহাস লিখল তারা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হয়। ম্যাচের ১০ম মিনিটে আলি আল-হামাদির গোলে লিড নেয় ইরাক। তবে বলিভিয়াও ছেড়ে কথা বলেনি; ৩৮তম মিনিটে ময়েসেস পানিয়াগুয়ার গোলে সমতায় ফেরে তারা। ১-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই জয়সূচক গোলের দেখা পায় ইরাক।

৫৩তম মিনিটে মার্কো ফারজির নিখুঁত ক্রস থেকে গোল করে দলের জয় ও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেন তারকা স্ট্রাইকার আয়মান হোসেন। বল দখল ও আক্রমণে বলিভিয়া কিছুটা এগিয়ে থাকলেও ইরাকের লড়াকু মানসিকতা ও নিখুঁত ফিনিশিং তাদের শেষ পর্যন্ত জয়ী করে।

এই জয়ের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের ৪৮তম এবং সর্বশেষ দল হিসেবে নাম লেখাল পশ্চিম এশিয়ার এই দেশ। উত্তর আমেরিকার তিন দেশে যৌথভাবে অনুষ্ঠিতব্য এই আসরের ‘আই’ গ্রুপে স্থান পেয়েছে ইরাক।

এই কঠিন গ্রুপে তাদের লড়তে হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, নরওয়ে এবং সেনেগালের বিপক্ষে। ১৬ জুন বোস্টনের ফক্সবোরোতে নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইরাকের বিশ্বকাপ অভিযান। এরপর ২২ জুন ফিলাডেলফিয়ায় তারা ফ্রান্সের মুখোমুখি হবে এবং ২৬ জুন টরন্টোতে সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে।

ইরাকের এই সাফল্য কেবল একটি খেলার জয় নয়, বরং প্রতিকূলতার বিরুদ্ধে এক বিশাল বিজয়। মধ্যপ্রাচ্যের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে ভ্রমণ জটিলতা ও প্রস্তুতির অভাব সত্ত্বেও দলটি যে দৃঢ়তা দেখিয়েছে, তা ফুটবল বিশ্বে প্রশংসিত হচ্ছে।

কোচ গ্রাহাম আর্নল্ড তার প্রতিক্রিয়ায় জানান, ৪৬ মিলিয়ন দেশবাসীকে এমন এক আনন্দঘন মুহূর্ত উপহার দিতে পারা তাদের জন্য এক বিশাল প্রাপ্তি। ইরাকের পাশাপাশি অন্য প্লে-অফ ফাইনালে জ্যামাইকাকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ফুটবল বিশ্বের নজর থাকবে এই বিশ্ব আসরের ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ব্যবধানে জয়েও লাভ হলো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X