বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

একই ক্লাবের ১৭ জন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ম্যাচ ফিক্সিং এবং অর্থপাচারের অভিযোগে ইসরায়েলের দ্বিতীয় স্তরের ফুটবল লিগের একটি ক্লাব সংশ্লিষ্ট ১৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বর্তমান খেলোয়াড়ের পাশাপাশি ক্লাবটির শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাও।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ক্লাবটির নাম এফসি কিরিয়াত ইয়াম। হাইফার কাছে অবস্থিত ক্লাবটি ন্যাশনাল লিগে খেলছে। গত তিন বছরে একাধিক ম্যাচে ফল পূর্বনির্ধারিত রেখে বাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠে।

তদন্তে উঠে এসেছে, একটি সংগঠিত অপরাধচক্র ক্লাবটিকে অবৈধ কার্যক্রমের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছিল। দেশ-বিদেশে অবৈধ জুয়ার মাধ্যমে উপার্জিত কোটি কোটি শেকেল পাচারে ক্লাবটির নাম ব্যবহারের সন্দেহ পুলিশের। পুলিশের দাবি, আগেই ঠিক করা ফলাফলের ম্যাচে বাজি ধরানো হতো। কিছু খেলোয়াড়কে একাধিক চুক্তিতে সই করানো হয়। সোমবার ভোরে একযোগে বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়।

তবে অভিযুক্তদের আইনজীবীরা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ক্লাবটির প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া ঠেকাতেই পরিকল্পিতভাবে এই মামলা করা হচ্ছে। ক্লাব চেয়ারম্যান নিসিম আলফাসি রীতিমতো বিষ্মিত। তিনি বলেন, ‘আমরা শতভাগ বৈধভাবে ক্লাব পরিচালনা করছি। আমি বিস্মিত।’

ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কয়েক মাস ধরে গোপন তদন্ত চালানোর পর এই অভিযান পরিচালিত হয়। তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে গ্রেপ্তারদের রিমান্ড বাড়ানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X