ক্রীড়া প্রতিবেদক, সিডনি থেকে
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কিরনের মন্তব্যকে অসম্মানজনক বললেন বাটলার ​

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ চীনকে নিয়ে করা মাহফুজা আক্তার কিরনের মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন পিটার বাটলার। তাঁর মন্তব্যকে 'অসম্মানজনক' বলেছেন নারী দলের এই প্রধান কোচ।

​সিডনির কমব্যাংক স্টেডিয়ামে উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক আফঈদা খন্দকারকে নিয়ে হাজির হয়েছিলেন এই ইংলিশ কোচ। সেখানে কিরনের মন্তব্য সম্পর্কে মতামত জানতে চাইলে পিটার বাটলার বলেন, ‘চীন দল নিয়ে বাফুফের একজন সদস্যের এ ধরনের মন্তব্য করা অসম্মানজনক এবং সম্পূর্ণ ভুল। তাঁদের প্রতি সম্মান জানানো উচিত; তারা অবশ্যই শক্তিশালী দল।’

এখানেই থামেননি কাঠখোট্টা কথাবার্তার জন্য বরাবরই আলোচনায় থাকা পিটার বাটলার। চীন দল নিয়ে করা মন্তব্যের জন্য মাহফুজা আক্তার কিরনকে ‘নির্বোধ’ বলতেও ছাড়েননি এই কোচ।

​প্রসঙ্গত, চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার এএফসি নারী এশিয়ান কাপে অভিষেক হয়েছে বাংলাদেশের। ম্যাচে দারুণ প্রতিরোধ গড়া পিটার বাটলারের দল বেশ কিছু ভালো সুযোগও তৈরি করেছিল। ০–২ গোলে হারা ওই ম্যাচের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরন বলেছিলেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চীন দল সেরা খেলোয়াড়দের মাঠে নামায়নি, বরং তুলনামূলক বয়স্ক ফুটবলার খেলিয়েছে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১০

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১১

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১২

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৩

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৪

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৫

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৬

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৭

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৮

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৯

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

২০
X