স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সিডনিতে ফুরফুরে বাংলাদেশের মেয়েরা

ছবি : মারিয়া মান্দার ফেসবুক থেকে নেওয়া
ছবি : মারিয়া মান্দার ফেসবুক থেকে নেওয়া

মেয়েদের এশিয়ান কাপে অভিষেক ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। হেরেছে ২-০ গোলে। কিন্তু প্রতিপক্ষ পরাশক্তি চীনের কাছে এই হারও মেয়েদের প্রতিরোধের কথা বলে। টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়ন চীন, ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। সেই চীনের বিপক্ষে মাত্র ২ গোল খাওয়াটা ব্যর্থতা নয়, প্রতিরোধ হিসেবেও দেখছেন ফুটবল বোদ্ধারা। দুই দলের মধ্যে শক্তি-সামর্থ্যের বিস্তর ফারাক হলেও মাঠের পারফরম্যান্স কিংবা ম্যাচের ফলাফলে তার ছাপ পড়তে দেয়নি বাংলাদেশ দল।

প্রথম ম্যাচের পর সবুজ গাছ-গছালির মাঝেই আজ ঘুরতে দেখা গেল বাংলাদেশের নারী ফুটবলার। দলের কেউ কেউ যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন—তাতে অন্তত এটা খুবই পরিষ্কার, ফুরফুরে মেজাজে বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকারও সিডনি অপেরা হাউজ এবং হারবার ব্রিজকে পেছনে রেখে ফেসবুকে বেশ কিছু ছবিও দিয়েছেন।

ম্যাচের পরদিন তথা গতকাল তাই ফুরফুরে মেজাজেই কাটিয়েছেন বাংলাদেশের মেয়েরা। সতেজতা ও মানসিক প্রশান্তির জন্য দলীয়ভাবেই সিডনির আইকনিক অপেরা হাউজ ও রয়্যাল বোটানিক গার্ডেনে পরিদর্শনের আয়োজন করা হয়। সেই পরিদর্শনেরই নানান ছবি ও ভিডিও দলের মেয়েরা যে যার মতো সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছে।

সেই সব ছবি ও ভিডিওতে দলের কাউকে কাউকে আইসক্রিম খেতে দেখা গেছে। একা একা ছবি তুলেছেন কেউ কেউ, আবার কয়েকজনের গ্রুপ হয়েও ছবি তুলেছেন। অধিনায়ক আফঈদা, মারিয়া মান্দাসহ অনেকেই সেই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

অবশ্য সিডনি অপেরা হাউজ ও বোটানিক গার্ডেন পরিদর্শনে যাওয়ার আগে ৪৫ মিনিট জু্বিলি স্টেডিয়ামে পুনরুদ্ধার মতো অনুশীলন সেশন করেছে। গতকালের ম্যাচে যারা ৬০ মিনিটের বেশি খেলেছেন, তারা ফিটনেস কোচের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ রিকভারি সেশন করেছেন। এতে হালকা মবিলিটি ও রিজেনারেশন অনুশীলনের ওপর জোর দেওয়া হয়।

অন্যদিকে কম সময় মাঠে থাকা ফুটবলাররা প্রধান কোচ পিটার বাটলারের নেতৃত্বে ৪৫ মিনিটের আলাদা ড্রিল সেশনে অংশ নেন, যাতে ম্যাচের ধার ও তীব্রতা বজায় থাকে। সেশন শেষে পেশি পুনরুদ্ধার ও সামগ্রিক ফিটনেসের সহায়তায় আইস রিকভারি প্রোটোকল প্রক্রিয়ায় অংশ নেন তারা।চীন ম্যাচের পর দুই দিনের বিরতি পেয়েছে বাংলাদেশ। পরের ম্যাচ শুক্রবার। প্রতিপক্ষ উত্তর কোরিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১০

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১১

ইতিহাসের এই দিনে

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৪

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৫

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৬

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৭

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৮

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৯

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

২০
X