বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীর ছেলে রিদমের লা-মাসিয়ায় স্বপ্নযাত্রা! 

রিদমের স্বপ্নটাও ঘুরপাক খাচ্ছে বার্সার বিখ্যাত লা মাসিয়া একাডেমিকে ঘিরে। ছবি : সংগৃহীত
রিদমের স্বপ্নটাও ঘুরপাক খাচ্ছে বার্সার বিখ্যাত লা মাসিয়া একাডেমিকে ঘিরে। ছবি : সংগৃহীত

ক্ষুদে প্রতিভা পরিচর্যায় বার্সেলোনার খ্যাতি বিশ্বনন্দিত। লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজদের পথ ধরে হালের লামিনে ইয়ামাল–ফারমিন লোপেজরা উঠে এসেছেন লা মাসিয়া থেকে। একের পর এক তারকা জন্ম দেওয়ার কারণে অনেক উদীয়মান ফুটবলারের স্বপ্নের নাম বার্সেলোনা।

তেমনি বাংলাদেশের ছেলে মেহেদী হাসান রিদমের স্বপ্নটাও ঘুরপাক খাচ্ছে বার্সার বিখ্যাত লা মাসিয়া একাডেমিকে ঘিরে। জন্ম নরসিংদী জেলার রায়পুরায়। বেড়ে ওঠাও এখানেই। ফুটবল তাকে ৮০০ হাজার কিলোমিটার দূরের ইতালির রোমে নিয়ে গেছে। চার বারের বিশ্বচ্যাম্পিয়নদের গৌরবময় ফুটবল ঐতিহ্যের ছোঁয়ায় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে মেহেদী হাসান রিদম। দেশটির অপেশাদার সেক্সা ফ্লামিনিয়া লাবারো ক্লাবে নিজের ফুটবল প্রতিভার বিকাশ ঘটিয়ে যাচ্ছে ক্ষুদে এই ফুটবলার। বিশ্বের বিভিন্ন দেশের একাডেমির ফুটবলারদের নিয়ে বার্সেলোনা প্রতি বছর ‘একাডেমি ওয়ার্ল্ড কাপ’ আয়োজন করে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়া একাডেমির ক্ষুদে ফুটবলারদের বিভিন্ন দেশের নামে গড়া দলে বিভক্ত করে খেলানো হয় এই আসরে। এবারের আয়োজনে ইতালি, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও ফ্রান্স অংশ নিচ্ছে। দলগুলোর ফুটবলার বণ্টনে মেহেদী হাসান রিদম গেছেন লুক্সেমবার্গ দলে।

একাডেমি ওয়ার্ল্ড কাপে অংশ নেওয়া ক্ষুদে ফুটবলারদের মধ্য থেকে প্রতিভাবানদের বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে রেখে দেওয়ার প্রস্তাব করা হয়। তেমন প্রস্তাব পেলে এক মুহূর্ত না ভেবে সেটা লুফে নিতে চান রিদমের বাবা আসাদ মিয়া। ইতালি থেকে মোবাইল ফোনে তিনি কালবেলাকে বলেন, ‘কেবল আমার নয়, হাজারো–লাখো–কোটি উদীয়মান ফুটবলার এবং তাদের পরিবারের স্বপ্ন থাকে বার্সেলোনায় খেলার। আমার এবং রিদমের স্বপ্নও একই। এখানে যদি সে নিজের প্রতিভা মেলে ধরতে পারে, আর বার্সেলোনা যদি আগ্রহ দেখায়—এক মুহূর্ত না ভেবে হ্যাঁ বলে দেব।’

তরুণ প্রতিভা পরিচর্যা করা ইতালিয়ান কোচ মাসিমিলিয়ানো কোলেত্তার অধীনে মাসে ৮ সেশন অনুশীলন করেন মেহেদী হাসান রিদম। ব্যক্তিগত কোচ হিসেবে আছে মরক্কোর সাঈদ বেনাদ্দি। এছাড়াও ক্লাব কোচ ফ্যাবিও ডি রুবিসের অধীনে অনুশীলন করছে ইতালিতে বয়সভিত্তিক বিভিন্ন দলে আলো ছড়ানো এই ফুটবলার।

তার বাইরে ফিটনেস ট্রেইনার, পুষ্টিবিদসহ ফুটবলার হিসেবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সব সেবাই নিচ্ছে রিদম। বার্সেলোনা একাডেমি ওয়ার্ল্ড কাপ খেলতে সন্তানকে নিয়ে স্পেন যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আসাদ মিয়া। যাওয়ার আগে তিনি বলেন, ‘বার্সেলোনা আমাদের সঙ্গে আগাম চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী প্রতিভার ভিত্তিতে পছন্দ হলে তারা রিদমকে লা মাসিয়া একাডেমিতে রেখে দেবে। এখন দেখা যাক ছেলেটা কতদূর কী করতে পারে। আমার চেয়ে বেশি আশাবাদী রিদম—সে প্রতিনিয়ত বলছে, বাবা দেখো, আমি বার্সেলোনায় থেকে যাবো।’

বিভিন্ন বয়স বিভাগে হয়ে থাকে বার্সেলোনা একাডেমি ওয়ার্ল্ড কাপ। ১৬ বছর বয়সি মেহেদী হাসান রিদম খেলবে অনূর্ধ্ব–১৬ বিভাগে। লুক্সেমবার্গ দলের জন্য মনোনীত ক্ষুদে ফুটবলারদের মধ্যে একমাত্র বাংলাদেশি সে। ইতালিতে বেড়ে উঠলেও বাংলাদেশ নিয়ে বেশ আন্তরিক রিদম ও তার বাবা আসাদ মিয়া। ভবিষ্যতে যদি বাংলাদেশের হয়ে খেলার সুযোগ আসে—তা আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান রিদমের বাবা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X