স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মেসিদের নতুন দুই ম্যাচের সূচি জানাল আর্জেন্টিনা

সতীর্থদের সঙ্গে অনুশীলনে লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
সতীর্থদের সঙ্গে অনুশীলনে লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

আগামী ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে সেই ম্যাচটি আর হচ্ছে না। গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ বাতিল করে নতুন দুই ম্যাচের সূচি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

চলতি মাসেই প্রীতি ম্যাচে মৌরিতানিয়া ও জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। শুক্রবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে এএফএ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতালিতে ২৭ মার্চ আলজেরিয়ার বিপক্ষে গুয়াতেমালার প্রীতি ম্যাচ আছে। সেই ম্যাচ খেলে আর্জেন্টিনায় এসে মেসিদের বিপক্ষে ৩১ মার্চ মাঠে নামার কথা গুয়াতেমালার। কিন্তু এই প্রীতি ম্যাচটি ফিফার অনুমোদন পায়নি। তাই এটি বাতিল করেছে এএফএ।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এই ঘটনার ব্যাখ্যায় জানিয়েছে, একই ফিফা উইন্ডোতে দুটি আলাদা মহাদেশে ম্যাচ খেলার নিয়ম না থাকায় গুয়াতেমালার বিপক্ষে ম্যাচটিকে ফিফা অনুমোদন দেয়নি।

নতুন ঘোষিত সূচি অনুযায়ী ২৭ মার্চ বুয়েনস আইরেসে বোকা জুনিয়র্সের মাঠ লা বোমবোনেরা স্টেডিয়ামে মৌরিতানিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ৩১ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় প্রীতি ম্যাচে মেসিদের প্রতিপক্ষ জাম্বিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X