মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০১:৩৭ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

এল ক্ল্যাসিকোতে রিয়ালের জালে বার্সার এক হালি গোল

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

এল ক্ল্যাসিকো মানেই উত্তেজনা, কিন্তু মন্টজুইকের রাতটি পেল একতরফা রূপ—যেখানে নীল-লালদের গর্জনে হারিয়ে গেল রিয়াল মাদ্রিদের প্রতিরোধ। অলিম্পিক স্টেডিয়ামের ৩৬ হাজারের বেশি দর্শক সামনে বার্সেলোনা নারী দল ৪-০ গোলের জয়ে শুধু প্রতিশোধই নিল না, লিগ তালিকায় রিয়ালের সঙ্গে ব্যবধানও বাড়াল ৭ পয়েন্টে।

ইতিহাসের ২০তম নারী ক্ল্যাসিকো শুরু থেকেই ছিল হাই-ভোল্টেজ। প্রথম ১০ মিনিটেই দুদলের দুই শট পোস্টে লাগে, দুটি গোল অফসাইডে বাতিল হয়। মাত্র ৩৩ সেকেন্ডে আলেক্সিয়ার হেডার পোস্টে লেগে বেরিয়ে যায়; পাল্টা আক্রমণে ফেলারের শটও একই পরিণতি পায়।

১৫ মিনিটে কলোদিয়া পিনার পাস থেকে ইভা পায়োর নিখুঁত টাচে বার্সেলোনা এগিয়ে যায়। কয়েক মিনিট পর আরেকটি গোল করলেও দীর্ঘ ভিএআর পর্যালোচনায় হাতছোঁয়ার আগের এক স্পর্শে হ্যান্ডবল ধরা পড়ে, বাতিল হয় পোলিশ ফরোয়ার্ডের গোলটি।

এরপর রিয়ালের সান্দ্রা কাইসেডো দুর্দান্ত একটি সুযোগ তৈরি করলেও ওয়ান-অন-ওয়ানে তাকে থামান গোলরক্ষক কাটা। ফুটবলের পুরনো প্রবাদ—‘মিস করলে শাস্তি হবেই’—হুবহু সত্যি হয়। গ্রাহামের শট থেকে মিসার রিবাউন্ডে পায়োর বুকের স্পর্শে আসে বার্সার দ্বিতীয় গোল।

হাফটাইমের আগেই ব্যবধান কমানোর দারুণ সুযোগ পান ক্যারোলিন উইয়ার, কিন্তু প্যারেদেস গোললাইন থেকে বল ক্লিয়ার করেন। পায়োর আরেকটি শট দারুণভাবে ঠেকান কাইসেডো।

বিরতির পর বার্সেলোনা নিশ্চিত করতে চায় জয়। ভিকির নিচু শট ঠেকান মিসা, গ্রাহামের লব অল্পের জন্য বার ছুঁয়ে যায়। ইনজুরি থেকে ফিরলেও শুরুতে না থাকা আইতানা নামে দ্বিতীয়ার্ধে, আর রিয়ালও আথেনেয়া–আলবা–শাইলা—তিন পরিবর্তনে আক্রমণ বাড়ায়।

৭৫ মিনিটে কাটা–আথেনেয়া সংঘর্ষ থেকে দীর্ঘ আলোচনার পরে রেফারি দেন পেনাল্টি। দুই দলের বেঞ্চ উত্তেজনায় ফেটে পড়ে, দুই কোচিং স্টাফ সদস্যকে লাল কার্ডও দেখানো হয়। উইয়ারের নেওয়া শটটা দারুণভাবে বাঁচিয়ে দেন কাটা—এক কথায় বার্সার ‘সেভ অব দ্য ম্যাচ’।

এর কিছুক্ষণ পর আথেনেয়ারের আরেকটি ওয়ান-অন-ওয়ান সেভ করেন তিনি।

ইনজুরিতে স্ট্রেচারে মাঠ ছাড়েন ব্রুগ্টস—বার্সার একমাত্র দুঃসংবাদ। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে কাতালানরা, আর যোগ করা সময়ে আসে আরও দুই গোল।

৩৬,২৭৬ দর্শকের সামনে বার্সেলোনার এই ৪-০ জয় শুধু ক্ল্যাসিকোর ইতিহাসে আরেকটি বড় ব্যবধানই নয়, বরং লিগ শিরোপার দৌড়ে রিয়ালের ওপর চাপ বাড়ানোরও বার্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X