বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নিহত শিক্ষার্থীদের যেভাবে স্মরণ করল ইরান

প্রতীকি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নেন ফুটবলাররা। ছবি : সংগৃহীত
প্রতীকি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নেন ফুটবলাররা। ছবি : সংগৃহীত

দক্ষিণ ইরানের শহর মিনাবে মেয়েদের একটি স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ১৭০ ছাত্রী নিহত হয়েছিল। যা নিয়ে বেশ সমালোচনা হয়েছে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে নিহত শিক্ষার্থীদের স্মরণ করেছে ইরান ফুটবল দল। যার অংশ হিসেবে তারা মাঠে নামেন স্কুলব্যাগ হাতে নিয়ে।

আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার তুরস্কের আনতোলিয়ায় ক্লোজডোর প্রীতি ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয় ইরান। এই ম্যাচের আগে দেশটির ফুটবলাররা এলিমেন্টারি স্কুলে নিহত স্কুলশিক্ষার্থীদের স্মরণে তাদের প্রতীকি ব্যাগ (গোলাপি ও বেগুনি) নিয়ে দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নেন। এ ছাড়া ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরেন ইরানি ফুটবলাররা।

দক্ষিণ তুর্কির আনতালিয়ায় অনুষ্ঠিত ম্যাচটি অবশ্য হেরে গেছে ইরান। নাইজেরিয়া জিতেছে ২-১ ব্যবধানে। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে মোসেস সিমনের গোলে লিড নেয় আফ্রিকান দেশটি। এরপর ৫১ মিনিটে একর অ্যাডামসের গোলে তারা লিড দ্বিগুণ করে। ৬৭ মিনিটে মেহদী তারেমির গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে ইরান।

ইরান বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলেও ফিফার এই মেগা ইভেন্টে তাদের খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়। সম্প্রতি নিজেদের বিশ্বকাপ ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার দাবি জানায় ইরান ফুটবল ফেডারেশন। সংস্থাটির সভাপতি মেহদী তাজ এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লিখেছেন, ‘যখন (ডোনাল্ড) ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি ইরানের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই আমেরিকায় ভ্রমণ করব না। আমরা ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের জন্য ফিফার সঙ্গে আলোচনা করছি।’ যদিও এই মুহূর্তে আর বিশ্বকাপের সূচি পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানান, ‘ইতোমধ্যে আমাদের সূচি দেওয়া হয়েছে। আমরা চাই সে অনুসারেই ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হোক।’ এর আগে গত ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছিল ওয়াশিংটনে। সূচি ঘোষণার ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রেও ইরানের প্রতিনিধি দলের সবাই ভিসা পাননি বলে অভিযোগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X