স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নেইমারের জন্য আনচেলত্তিকে যে পরামর্শ দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

নেইমারের জন্য ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে আনচেলত্তির। ছবি : সংগৃহীত
নেইমারের জন্য ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে আনচেলত্তির। ছবি : সংগৃহীত

দীর্ঘ সময় ধরেই ব্রাজিলের জাতীয় দলের বাইরে নেইমার। বিশ্বকাপ শুরুর আগে তাই দলে ফিরতে মরিয়া ব্রাজিলের এই তারকা ফুটবলার। কিন্তু কোথাও তার দলে ফেরার সুখবর নেই। যে কারণেই গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত খবর বলছে নেইমারকে ছাড়াই চূড়ান্ত হয়ে গেছে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াড।

এমন পরিস্থিতিতেই নেইমার ইস্যু পৌঁছে গেছে দেশটির প্রেসিডেন্টের দরবারে। নেইমারকে দলে রাখা হবে কি না—এই বিষয়ে স্বয়ং প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার পরামর্শ চেয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ২০২৩ সালের অক্টোবর থেকে চোট আর ফিটনেসজনিত সমস্যায় নেইমার জাতীয় দলের বাইরে আছেন। তবে ২০২৬ বিশ্বকাপে তার জায়গা না পাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, আর এ নিয়েই পুরো দেশজুড়ে এখন বিতর্কের ঝড় বইছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবলের প্রতি তাদের অগাধ ভালোবাসার জন্য বিশ্বজুড়ে পরিচিত। দেশটির জাতীয় দলে সবসময়ই পেলে, রোমারিও কিংবা রোনালদোর মতো কিংবদন্তি তারকাদের জয়জয়কার দেখা গেছে। গত এক দশকেরও বেশি সময় ধরে নেইমার ছিলেন ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় পোস্টার বয়। কিন্তু হাঁটুর চোটের সঙ্গে দীর্ঘ লড়াই তাকে গত প্রায় তিন বছর ধরে জাতীয় দলের বাইরে রেখেছে।

মার্চের সাম্প্রতিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে নেইমারকে রাখা হয়নি, আর তাতেই সমর্থকদের মনে ভয় ঢুকেছে যে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে হয়তো আনচেলত্তি তাকে দলে নেবেন না। তবে সম্প্রতি সান্তোসের হয়ে নেইমারের দুর্দান্ত পারফরম্যান্স একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে—তিনি কি বিশ্বকাপে খেলার যোগ্য?

এই সব নাটকীয়তার মাঝেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা জানিয়েছেন, কোচ আনচেলত্তি সম্প্রতি তার কাছে নেইমারকে বিশ্বকাপে নেওয়ার বিষয়ে পরামর্শ চেয়েছিলেন। ‘ব্রাজিল ২৪৭’ ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার আনচেলত্তির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল এবং তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, “আপনার কি মনে হয় নেইমারকে দলে ডাকা উচিত?”

প্রেসিডেন্ট আরও যোগ করেন, নেইমার যদি শারীরিকভাবে শতভাগ ফিট থাকেন এবং রোনালদো-মেসির মতো পেশাদারিত্ব দেখাতে পারেন, তবেই তার সুযোগ পাওয়া উচিত; শুধু ‘নামের ভারে’ দলে যাওয়া এখন আর সম্ভব নয়।

প্রেসিডেন্ট লুলা আনচেলত্তিকে দেওয়া নিজের উত্তরের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘আমি বলেছি: ‘দেখুন আনচেলত্তি, সে (নেইমার) যদি শারীরিকভাবে ফিট থাকে, তবে ফুটবল খেলার সামর্থ্য তার আছে। আমি যেটা জানতে চাই তা হলো—সে কি আসলে মনেপ্রাণে এটা চায়?’

লুলা আরও যোগ করেন, ‘যদি সে সত্যিই ফিরতে চায়, তবে তাকে শতভাগ পেশাদার হতে হবে। সে ক্রিস্তিয়ানো রোনালদো কিংবা মেসির দিকে তাকাতে পারে—তারা যেভাবে নিজেদের ধরে রেখেছে, সেও ঠিক সেভাবে জাতীয় দলে খেলে যেতে পারে, কারণ তার বয়স এখনও খুব বেশি হয়ে যায়নি।’

প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, নেইমারকে কেবল তার ‘নামের ভারে’ বা পুরোনো খ্যাতির ভিত্তিতে দলে নেওয়া উচিত নয়; বরং সে দলের জন্য বর্তমানে কী দিতে পারবে, সেটাই হওয়া উচিত একমাত্র মাপকাঠি।

জাতীয় দলে ফেরার মিশনে নামা নেইমার সান্তোসের হয়ে আজ বুধবারও মাঠে নেমেছিলেন। কোপা সুদামেরিকানায় প্যারাগুয়ের ক্লাব রেকোলেতার বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচের ৪ মিনিটে গোল করেন সাম্বা তারকা। আগামী ১৮ মে ব্রাজিল তাদের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে। স্কোয়াডে জায়গা করে নিতে হলে নিয়মিত ম্যাচ খেলার সঙ্গে ছন্দেও থাকতে হবে নেইমারকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X