কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৪ এএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

চাপের মুখে ফিফা নীতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিফা নতুন করে আরও বিশ্বকাপ টিকিট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে বিতর্কিতভাবে যুক্ত করেছে নতুন উচ্চমূল্যের ক্যাটাগরি, যা ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে। খবর আল জাজিরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা থেকে তারা ১০৪টি ম্যাচের জন্য ক্যাটাগরি ১, ২ এবং ৩-এর অতিরিক্ত টিকিট বিক্রি শুরু করবে।

এই বিক্রির সঙ্গে প্রথমবারের মতো যুক্ত থাকবে সম্প্রতি চালু করা ‘ফ্রন্ট ক্যাটাগরি’ নামের একটি নতুন প্রিমিয়াম মূল্যমানের টিকিট ব্যবস্থা।

এই নতুন ক্যাটাগরি চালুর পর থেকেই অনলাইনে ভক্তদের মধ্যে সমালোচনা শুরু হয়। অনেকের অভিযোগ, তারা যে ক্যাটাগরির টিকিট কিনেছিলেন, সেখানে ভালো অবস্থানের আসনগুলো আগে থেকেই আলাদা করে রাখা হয়েছে। ফলে সাধারণ ক্যাটাগরির টিকিটধারীরা তুলনামূলক কম সুবিধাজনক অবস্থানে বসার সুযোগ পাচ্ছেন।

ফিফা এর আগেও ধাপে ধাপে টিকিটের দাম বাড়ায়। ডিসেম্বরে প্রথম দফায় টিকিট বিক্রির সময় ক্যাটাগরি ৩-এর টিকিটের দাম ছিল ১৪০ ডলার থেকে শুরু হয়ে ফাইনালের জন্য সর্বোচ্চ ৮,৬৮০ ডলার পর্যন্ত পৌঁছায়।

তবে ১ এপ্রিল পুনরায় বিক্রি শুরু হলে এই মূল্য আরও বেড়ে গিয়ে সর্বোচ্চ ১০,৯৯০ ডলারে দাঁড়ায়।

নতুন করে আরও বেশি দামের ক্যাটাগরি যুক্ত হওয়া নিয়ে সমালোচনা আরও তীব্র হয়। কিন্তু ফিফা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১০

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১১

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১২

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৩

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ রাশিয়ার

১৫

আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সাবেক মন্ত্রীর এপিএস 

১৬

পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৯

১৭

যে ৭ অভ্যাস বলে দেয় আপনি বুদ্ধিমান না আবেগপ্রবণ

১৮

ভালোবাসার টানে দুর্গম যাত্রা, চরকিতে আসছে মিমের ‘লাইফলাইন’

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০
X