স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:০২ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

ইয়ামালের ইতিহাস, দুশ্চিন্তায় বার্সেলোনা

ইয়ামালের ইনজুরি ভাবিয়ে তুলছে বার্সেলোনাকে। ছবি : এক্স
ইয়ামালের ইনজুরি ভাবিয়ে তুলছে বার্সেলোনাকে। ছবি : এক্স

স্প্যানিশ লা লিগার ৩৩তম ম্যাচডেতে বার্সেলোনা নিজেদের মাঠে মুখোমুখি হয় সেল্টা ভিগোর। এই ম্যাচে গোল করে ইতিহাস গড়ে আলোচনায় উঠে এলেন বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল। এদিন তার করা একমাত্র গোলের সৌজন্যেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।

পরিসংখ্যানভিত্তিক সংস্থা স্ট্যাটস ফুট-এর তথ্য অনুযায়ী, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ৩০ গোলের মাইলফলক স্পর্শ করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের তালিকায় নাম লিখিয়েছেন ইয়ামাল। বর্তমানে তার বয়স ১৮ বছর ৯ মাস।

এর আগে এই রেকর্ডটি ছিল জিমি গ্রিভসের দখলে। ১৯৫৮ সালের ৩০ আগস্ট চেলসির হয়ে ১৮ বছর ৬ মাস বয়সে এই কীর্তি গড়েছিলেন এই ইংলিশ কিংবদন্তি। তবে ব্যক্তিগত অর্জনের এই ম্যাচটি পুরোপুরি সুখকর হয়নি ইয়ামালের জন্য। খেলার এক পর্যায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। বদলি হওয়ার পর সরাসরি ড্রেসিংরুমে চলে যান এই স্প্যানিশ উইঙ্গার। তার এই চোট বার্সা শিবিরে উদ্বেগ তৈরি করেছে।

শুধু ইয়ামালই নন, ম্যাচের প্রথমার্ধেই ইনজুরিতে পড়েন দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় জোয়াও ক্যানসেলো। চিকিৎসা নেওয়ার পরও খেলা চালিয়ে যেতে না পারায় তাকে তুলে নেওয়া হয়। তার জায়গায় মাঠে নামেন আলেহান্দ্রো বালদে।

বর্তমানে লা লিগা শিরোপার দৌড়ে লড়াই চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। তবে মৌসুমের শেষ ভাগে এসে চোট সমস্যা দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এর মধ্যেই ক্লাবটি ২০২৬ সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোকে সামনে রেখে দল গোছানোর পরিকল্পনাও শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X