স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

হেরেই চলছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা

হেরেই চলছে জার্মানি । ছবি : সংগৃহীত
হেরেই চলছে জার্মানি । ছবি : সংগৃহীত

সেই কাতার বিশ্বকাপ থেকে শুরু। এর পর থেকে একের পর এক ম্যাচ হেরেই চলেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। মঙ্গলবার দিবাগত রাতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কাতার বিশ্বকাপে জাপান ও স্পেনের কাছ থেকে গ্রুপ পর্বে বাদ পড়ে জার্মানরা। সেই থেকে যেন হারের বৃত্ত থেকে বেরই হতে পারছে না তারা। কয়েক দিন আগেই পোল্যান্ডের কাছের হারের ক্ষত শুকানোর আগেই কলম্বিয়ার কাছে হারের যন্ত্রণা পেল কিমিচ-মুলাররা। লুইজ দিয়াজ ও হুয়ান কুয়াদ্রাদোর গোলে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছে হ্যান্সি ফ্লিকের দল।

ম্যাচটিতে শুধু বল দখল বাদে বাকি সবকিছুতেই পিছিয়ে ছিল জার্মানি। কলম্বিয়া গোল দেওয়া থেকে শুরু করে অন টার্গেট (৪), অফ টার্গেট (১০) সবকিছুতেই জার্মানির ওপর আধিপত্য বিস্তার করেছে।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পেয়ে যায় লাতিন আমেরিকার দেশটি। কুয়াদ্রাদোর বাড়ানো বল থেকে প্রথম গোলটি করেন লিভারপুলের লুইস দিয়াজ। তাদের অন্য গোলটি আসে ম্যাচের ৮২ মিনিটে। জার্মানি ডি-বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় কলম্বিয়া। স্পট থেকে গোল করতে ভুল করেননি জুভেন্তাসের কুয়াদ্রাদো।

এর আগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল জার্মানি। এ নিয়ে সর্বশেষ চার ম্যাচে জয়হীন আছে তারা। গত মার্চে পেরুর বিপক্ষে সর্বশেষ জয় পায় জার্মানি। এর পর থেকে যেন জয়ের স্বাদ ভুলে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X