স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের কারণে বিশ্বকাপ বয়কট করতে চায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা

ফিফা সভাপতি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ফিফা সভাপতি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে ২০২৬ বিশ্বকাপ বয়কটের বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করার সময় এসেছে বলে মনে করছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) নির্বাহী কমিটির সদস্য ওকে গটলিশ। তিনি বুন্দেসলিগার ক্লাব সেন্ট পাউলির সভাপতি ও ডিএফবির ১০ সহসভাপতির একজন। গত শুক্রবার হামবুর্গার মর্গেনপোস্টকে দেওয়া সাক্ষাৎকারে গটলিশ সাফ জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা ও আলোচনা করার সময় চলে এসেছে।

মূলত, গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপে বিভেদ সৃষ্টি করেছেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল। এই প্রস্তাবের বিরোধিতা করা আটটি ইউরোপীয় দেশের ওপর শুল্ক আরোপের হুমকিও দেন ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বহু মিত্রদেশ সতর্ক করে বলছে, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ভাঙন এমন পর্যায়ে যেতে পারে, যা ন্যাটো জোটকেই টালমাটাল করে দিতে সক্ষম।

গটলিশের ভাষায়, ‘আশির দশকে অলিম্পিক গেমস বয়কটের পেছনে যুক্তিগুলো কী ছিল? আমার হিসাবে সেই সময়ের তুলনায় এখন সম্ভাব্য হুমকি আরও বেশি। (বিশ্বকাপ বয়কট) এ নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন।’

সর্বশেষ ২০২২ বিশ্বকাপের আয়োজক ছিল কাতার। কাতারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। সেই উদাহরণ টেনে গটলিশ বলেন, ‘কাতার তখন সবার জন্যই অত্যন্ত রাজনৈতিক ছিল আর এখন আমরা একেবারেই অরাজনৈতিক? এটা এমন কিছু, যা আমাকে সত্যিই, সত্যিই, সত্যিই বিরক্ত করে।’

বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। কিন্তু ফুটবলে তাদের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। সর্বশেষ দুটি আসরেই চরম খারাপ পারফর্ম করে জার্মানি। রাশিয়ার পর কাতার বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ইউরোপের পাওয়ার হাউস খ্যাত দেশটি। গটলিশ বলেন, ‘সংগঠন এবং সমাজ হিসেবে কীভাবে সীমা ঠিক করে দিতে হয় কিংবা মূল্যবোধ রক্ষা করতে হয় তা আমরা ভুলে যাচ্ছি। এই সীমাবদ্ধতা বা নিষিদ্ধ নিয়ম আমাদের অবস্থানের মূল ভিত্তি। কেউ হুমকি দিলে সীমালঙ্ঘন হয় কি? কেউ আক্রমণ করলে? মারা গেলে? আমি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে জানতে চাই, কখন তিনি এ সীমা অতিক্রম করেছেন এবং বারন্ড নয়েনডর্ফ ও জিয়ানি ইনফান্তিনোর কাছ থেকেও আমি জানতে চাই।’

বিভিন্ন দেশ বিশ্বকাপ বয়কট করলে সেন্ট পাউলির বিভিন্ন জাতীয় দলের খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করেন না গটলিশ, ‘একজন পেশাদার খেলোয়াড়ের জীবন কখনো তার চেয়েও অসংখ্য মানুষের জীবন থেকে বেশি মূল্যবান নয়, যারা বিশ্বকাপ আয়োজকের কারণে সরাসরি বা পরোক্ষভাবে আক্রান্ত কিংবা হুমকির মুখে পড়ছে।’

আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। এবারের আসরের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বকাপের টিকিটের চড়া দাম নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন সমর্থকরা। সমালোচনাও হয়েছে। ট্রাম্প প্রশাসনের আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কিছু প্রতিযোগী দেশের সমর্থকরাও যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X