স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টার মায়ামিতে ২১ জুলাই মেসির অভিষেক

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

অনেক জল্পনা-কল্পনার পর পিএসজি ছেড়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন সাতবারের ব্যালন ডি’ অর জয়ী তারকা। আগামী ৫ জুলাই যুক্তরাষ্ট্রের লিগের দলবদলের দরজা খুললে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে দুপক্ষের মধ্যে।

ইন্টার মায়ামিতে চুক্তির সঙ্গে লিওনেল মেসির অভিষেকের দিনক্ষণও চূড়ান্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। আগামী ২১ জুলাই অভিষেক হবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির।

লিগ কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির জার্সি গায়ে চড়াবেন ফুটবলের মহাতারকা। এমনকি মেসির অভিষেক ম্যাচের টিকিটও শেষ হয়ে গেছে। এই ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩১৯ ডলার থেকে ছয় হাজার ডলার পর্যন্ত। ইন্টার মায়ামির সর্বোচ্চ শেয়ারের মালিক জর্জ মাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ফুটবল বিশ্বের সেরা তারকার এমএলএস লিগে যোগ দেওয়ায় যুক্তরাষ্ট্রের ফুটবল এগিয়ে যাবে। লিও মার্কিন ফুটবলের ইতিহাসের সেরা চুক্তি হবে। তাছাড়া এমএলএসের সবচেয়ে বড় শুভেচ্ছাদূত হবেন মহাতারকা। তার আগমনে সারা বিশ্বের ফুটবল বোদ্ধারা এই লিগের প্রতি আকৃষ্ট হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১০

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১১

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১২

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৩

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৪

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৫

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৬

যুবদল নেতা বহিষ্কার

১৭

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৮

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৯

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

২০
X