স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৬:০৯ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভিনিসিয়ুসকে বর্ণবাদী বলে আক্রমণ করায় সাতজনের শাস্তি

বর্ণবাদের বিরুদ্ধে ভিনিসিয়ুসের প্রতিবাদ
বর্ণবাদের বিরুদ্ধে ভিনিসিয়ুসের প্রতিবাদ

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী বলে আক্রমণ করায় অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার সাত সমর্থককে জরিমানার পাশাপাশি শাস্তি দিয়েছে স্পেনের রাষ্ট্রীয় কমিশন। গত ২৬ জানুয়ারি রিয়াল ও অ্যাটলেটিকোর মধ্যকার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকদের দ্বারা বর্ণবাদের শিকার হন ভিনিসিয়ুস। অ্যাটলেটিকোর চার সমর্থককে ৬০ হাজার ইউরো জরিমানা ও দুই বছরের জন্য স্টেডিয়ামে বসে খেলা দেখার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। গত ২১ মে ভ্যালেন্সিয়ার মেস্তালায় আবারও বর্ণবাদের শিকার হন ভিনিসিয়ুস। ফলে ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে ৫০০০ ইউরো জরিমানার পাশাপাশি এক বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। ভ্যালেন্সিয়া ক্লাব কর্তৃপক্ষ তিন দোষীকে শনাক্ত করে আজীবনের জন্য মেস্তালায় নিষিদ্ধ করেছে। এ ছাড়া ভ্যালেন্সিয়া ক্লাবকে ২৭ হাজার ইউরো জরিমানা করছে স্পেনের রাষ্ট্রীয় কমিশন। এ ছাড়া মেস্তালা স্টেডিয়ামের একাংশ তিন ম্যাচের জন্য দর্শকশূন্য রাখতে আদেশ দিয়েছে। ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়ে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ব্রাজিলের সঙ্গে আগামী মার্চে স্পেনে একটি প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে। অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল চলতি মাসের ১৭ জুন গিনি ও ২০ জুন সেনেগালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছে ভিনিসিয়ুসের সঙ্গে একাত্মতা ঘোষণা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X