স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

৪১ বছর বয়সে মা হলেন সেরেনা উইলিয়ামস

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন সেরেনা উইলিয়ামস। ছবি : সংগৃহীত
দ্বিতীয় সন্তানের মা হয়েছেন সেরেনা উইলিয়ামস। ছবি : সংগৃহীত

মে মাসেই জানা গিয়েছিল আবার মা হতে যাচ্ছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। এরপর থেকেই ছিল তার দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষা। অবশেষে অপেক্ষার প্রহর ফুরিয়েছে ২৩ গ্রান্ডস্ল্যামজয়ীর। দ্বিতীয়বার মা হয়েছেন টেনিসের রানি। তার ঘর আলো করে এসেছে একটি কন্যাসন্তান।

খুশির এই সংবাদ সবার সঙ্গে ভাগাভাগি করেছেন সেরেনার স্বামী, বিখ্যাত মার্কিন উদ্যোক্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের মালিক অ্যালেক্সিস ওহানিয়ান। তার এবং সেরেনার দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়েছে আদিরা রিভার ওহানিয়ান।

A post shared by Serena Williams (@serenawilliams)

নবজাতকের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘স্বাগত, আদিরা রিভার ওহানিয়ান। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাড়ি এখন ভালোবাসায় পরিপূর্ণ। সদ্যোজাত মেয়ে ও মা দুজনই সুস্থ আছে।’

স্ত্রী সেরেনার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ওহানিয়ান, ‘সেরেনা, তুমি আমাকে আরেকটি অতুলনীয় উপহার দিয়েছ। তুমি সর্বকালের সেরা মা। তোমার প্রতি কৃতজ্ঞতা বোধ করছি।’ চিকিৎসকদেরও ধন্যবাদ জানিয়েছেন সেরেনার স্বামী, ‘আমার স্ত্রী ও মেয়েকে সঠিকভাবে দেখভাল করায় চিকিৎসাকর্মীদের ধন্যবাদ। অলিম্পিয়া ওহানিয়ানের (সেরেনার বড় মেয়ে) সঙ্গে ওর বোনের পরিচয়ের মুহূর্ত আমি কখনোই ভুলব না।’

ওহানিয়ান তার পোস্টের শেষ করেছেন বাইবেলের একটি বাণী দিয়ে- ‘তোমাদের জীবনে ভরা নদীর মতো শান্তি আসবে। তোমাদের কাছে সমুদ্রের তরঙ্গের মতো ভালো জিনিস বারবার আসবে।’

২০১৭ সালে ওহানিয়ানকে বিয়ে করেন সেরেনা। ওই বছরই অন্তঃসত্ত্বা অবস্থায় অস্ট্রেলিয়ান ওপেন জিতে চমকে দেন ‘সুপার মম’ সেরেনা। সেটাই তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ গ্র্যান্ডস্লাম শিরোপা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

১০

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

১১

ভাই হারালেন শোয়েব আখতার

১২

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

১৩

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৪

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

১৫

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

১৬

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

১৭

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৮

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

১৯

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

২০
X