কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৬:৩৪ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুক আহমেদের মনোনয়ন বাতিল ও নতুন পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনীত করার সিদ্ধান্তের বৈধতার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে বিসিবির পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল এবং আমিনুল ইসলামকে পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

একই সঙ্গে বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ কার্যক্রম চালাতে পারবেন বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী।

বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের করা রিটের শুনানি শেষে মঙ্গলবার (০৩ জুন) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। যুব ও ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ রিটের পাঁচজন বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে ফারুক আহমেদের রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম আজাদ হোসেন। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। বিসিবির পক্ষে আইনজীবী মাহিন এম রহমান এবং আমিনুল ইসলামের পক্ষে আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম শুনানিতে ছিলেন।

আদেশের পর ব্যারিস্টার রুহুল কুদ্দুস বলেন, আদালত রুল ও স্থিতাবস্থা দিয়েছেন। যারা আছেন তারা থাকবেন। আদালতের বক্তব্য হচ্ছে, যে যেভাবে আছেন, সে সেভাবে থাকবেন। ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে। তার মানে যে যে অবস্থায় আছেন, সে অবস্থায় ফাংশন করবেন।

বিসিবির আইনজীবী মাহিন এম রহমান বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আদালত স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজকে যারা পরিচালনা পর্ষদের দায়িত্বে আছেন ও কার্যক্রম পরিচালনা করছেন তারাই কাজ চালিয়ে যাবেন। আমিনুল ইসলামের নেতৃত্বে বর্তমানে নয় সদস্যের পরিচালনা পর্ষদ রয়েছে।

গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন বাতিলের পর এক বোর্ড সভায় আমিনুল ইসলামকে বিসিবির সভাপতি নির্বাচিত করেন পরিচালকেরা।

জাতীয় ক্রীড়া পরিষদের গত ২৯ মে এবং ৩০ মের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার রিটটি করেন ফারুক আহমেদ। রিটটি সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য ওঠে। শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। অন্য কোনো বেঞ্চে রিটটি উপস্থাপন করার স্বাধীনতা রিট আবেদনকারীর থাকবে বলে উল্লেখ করেন আদালত। এরপর এই বেঞ্চে রিটটি দাখিল করা হয়, যা আজ শুনানির জন্য আদালতের কার্যতালিকায় ২৫ নম্বর ক্রমিকে ওঠে। সে অনুযায়ী শুনানি নিয়ে হাইকোর্ট রুল ও স্থিতিবস্থার আদেশ জারি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১০

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১১

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১২

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৩

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৪

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৫

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৬

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৭

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৮

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৯

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

২০
X