মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ার্ল্ড আরচারির সম্মাননা পেলেন চপল

সম্মাননা বুঝে নিচ্ছেন কাজী রাজীব আহমেদ চপল। ছবি : সংগৃহীত
সম্মাননা বুঝে নিচ্ছেন কাজী রাজীব আহমেদ চপল। ছবি : সংগৃহীত

দেশের আরচারিতে অসামান্য অবদানের স্বীকৃতি পেলেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদককে সম্মাননা হিসেবে ব্রোঞ্জ ফলক দিয়েছে ওয়ার্ল্ড আরচারি।

কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বাংলাদেশ আরচারি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য এবং ওয়ার্ল্ড আরচারি এশিয়ার প্রথম ভাইস প্রেসিডেন্ট। সাংগঠনিক দক্ষতা এবং খেলাটির উন্নয়নে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এ ফলক দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে চলমান ৫৬তম ওয়ার্ল্ড আরচারির কংগ্রেস চলাকালে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলকে এ সম্মাননা দেওয়া হয়েছে। প্রাপ্ত সম্মাননা দীর্ঘদিনের পরিশ্রম এবং আরচারির প্রতি তার গভীর ভালোবাসারই প্রতিফলন।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ ক্রীড়া সংগঠক দীর্ঘদিন ধরে শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আরচারি উন্নয়নে কাজ করছেন। ওয়ার্ল্ড আরচারির ইলেক্টোরাল বোর্ডের সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি ইসলামিক এবং দক্ষিণ এশিয়ার আরচারির সদস্য দেশগুলোর ডেভেলপমেন্ট কনসালট্যান্ট হিসেবেও কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল কাজ করছেন।

বাংলাদেশে আরচারিকে জনপ্রিয় করে তোলা এবং ভিত্তি স্থাপন করার পেছনে এ সংগঠকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশের তীরন্দাজরা দেশের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক পরিমণ্ডলে সাফল্য অর্জন করেছেন। এ ধারার সূচনা হয়েছিল ২০০৯ সালে সাজ্জাদ হোসেনের এশিয়ান গ্রাঁ প্রি স্বর্ণপদক দিয়ে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়েছে দেশের আরচারি। সর্বশেষ দুটি অলিম্পিক গেমসে যোগ্যতা অর্জন করে খেলেছেন বাংলাদেশি তীরন্দাজরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X