ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হকিতে লক্ষ্য পূরণের ম্যাচ আজ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী লড়াইয়ে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কাজাখস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। ভারতের বিহার রাজ্যের রাজগির শহরে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচ শুরু হবে।

বিশ্বকাপ বাছাইয়ে নাম লেখাতে হলে এশিয়া কাপের অন্তত ষষ্ঠ স্থান নিশ্চিত করতে হবে। সেটা করতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই। রাজগির থেকে বাংলাদেশ দলের ম্যানেজার কাওসার আলী লাল-সবুজদের মরিয়া প্রচেষ্টার কথাই জানালেন, ‘কর নয়তো মর—আমাদের সামনে কোনো বিকল্প নেই। ম্যাচে একমাত্র লক্ষ্য জয়। সেভাবেই ছেলেদের প্রস্তুত করা হয়েছে। ম্যাচ ঘিরে তারাও বেশ সিরিয়াস।’

গতকাল শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল সকাল সাড়ে ৯টায় ম্যাচ ভেন্যুর পাশের ওয়ার্মআপ জোনে অনুশীলন করেছে। পরে সুইমিংপুলে সময় কাটিয়েছেন আশরাফুল ইসলাম-রোমান সরকাররা। গতকাল অনুষ্ঠিত আরেক প্লে-অফ লড়াইয়ে জাপান ২-০ গোলে চায়নিজ তাইপের বিপক্ষে জিতেছে।

বাংলাদেশ-কাজাখস্তান ম্যাচের জয়ী দল জাপানের বিপক্ষে পঞ্চম ও ষষ্ঠ স্থানের লড়াইয়ে নামবে। কাজাখস্তান ম্যাচ শেষ করে পরবর্তী লক্ষ্য নির্ধারণ করতে চান বাংলাদেশ দলের ম্যানেজার।

‘আমার দৃষ্টি এখন কাজাখস্তান ম্যাচের দিকে। এ ম্যাচ জিতলে দৃষ্টি থাকবে আরও ভালো করার দিকে। আমরা সম্মানজনক অবস্থান নিয়ে এ আসর শেষ করতে চাই। সেটা করতে হলে শেষ ম্যাচ পর্যন্ত ভালো খেলতে হবে’—বলছিলেন কাওসার আলী।

এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা বাকি পাঁচ দল বিশ্বকাপ বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করবে।

আট জাতির এশিয়া কাপের প্রাথমিক পর্বের খেলা দুই গ্রুপে অনুষ্ঠিত হয়েছে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সুপার ফোর পর্বে গেছে। বাকি দলগুলো স্থান নির্ধারণী প্লে-অফ লড়াইয়ে নেমেছে। রাউন্ড-রবিন লিগ পদ্ধতির সুপার ফোর পর্বে খেলছে ভারত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চীন। এ পর্বে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করা দুটি দল ফাইনাল ম্যাচ খেলবে। বাকি দুই দল খেলবে স্থান নির্ধারণী প্লে-অফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X