বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার জালে এক হালি গোল দিয়ে জিতল ভারত

৪-২ ব্যবধানে জয় পান ভারতের যুবারা। ছবি : সংগৃহীত
৪-২ ব্যবধানে জয় পান ভারতের যুবারা। ছবি : সংগৃহীত

জুনিয়র হকি বিশ্বকাপে ব্রোঞ্জ জিতল ভারত। তৃতীয় স্থানের লড়াইয়ে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত আর্জেন্টিনার জালে ৪ গোল দিয়ে ৪-২ ব্যবধানে জয় পান ভারতের যুবারা। এই সাফল্যের জন্য পদকজয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ টাকা করে এবং সাপোর্ট স্টাফদের আড়াই লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে হকি ইন্ডিয়া।

সেমিফাইনালে জার্মানির কাছে ১-৫ ব্যবধানে হেরে বিশ্বজয়ের আশাভঙ্গ হয়েছিল ভারতের। তবে হাল ছাড়েননি শ্রীজেশের ছেলেরা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিলেন ভবিষ্যতের তারকারা। ম্যাচের চতুর্থ কোয়ার্টারেও ০-২ ব্যবধানে পিছিয়ে ছিল ভারত। শেষ ১৫ মিনিটের ঝড়ে আর্জেন্টিনার পদক জয়ের আশা শেষ করে দেন ভারতীয়রা।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী হকি খেলতে শুরু করে আর্জেন্টিনা। ৩ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল করেন নিকোলাস রুরিগোয়েজ। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারেও গোল করতে পারেনি কোনো দল। তৃতীয় কোয়ার্টারের শেষে ৪৪ মিনিটে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সান্টিয়াগো ফার্নান্ডেজ।

চতুর্থ কোয়ার্টার ভারত শুরু করে ০-২ ব্যবধানে পিছিয়ে থেকে। কিন্তু শেষ ১৫ মিনিটে ভারতীয় দলের আগ্রাসী হকির কোনো জবাব ছিল না আর্জেন্টিনার কাছে। শ্রীজেশের ছেলেদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় আর্জেন্টাইন রক্ষণ। ৪৯ মিনিটে ব্যবধান কমান অঙ্কিত পাল। ৩ মিনিট পর ৫২ মিনিটে সমতা ফেরান মনজিৎ সিংহ। ৫৭ মিনিটে ভারতকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন সর্বানন্দ তিওয়ারি। এর পর ৫৮ মিনিটে চতুর্থ গোল করে ভারতের ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন অনমোল এক্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X