স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

এবার দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

যুব বিশ্বকাপ হকিতে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
যুব বিশ্বকাপ হকিতে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

যুব বিশ্বকাপ হকিতে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের মাদুরাইতে স্থান নির্ধারণী ম্যাচে শনিবার (০৬ ডিসেম্বর) আমিরুল ইসলামের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে পরাজিত করেছে বাংলাদেশের যুবারা। এ নিয়ে আসরে চতুর্থ হ্যাটট্রিক করলেন আমিরুল।

দক্ষিণ কোরিয়া বিশ্ব হকিতে অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তাদের বয়সভিত্তিক দলও শক্তিশালী। সেই বিবেচনায় বাংলাদেশের হকির ইতিহাসে এই জয় অনেক বড় অর্জন।

যদিও ম্যাচে লিড নিয়েছিল দক্ষিণ কোরিয়া। ১০ ও ২০ মিনিটে পরপর দুই গোলে এগিয়ে যায় তারা। দুটিই করেছেন লি মিনহিয়োক। প্রথমটি ফিল্ড গোল হলে পরেরটি এসেছে পেনাল্টি কর্নার থেকে। এরপর বাংলাদেশ আমিরুলের হ্যাটট্রিকে দারুণভাবে লড়াইয়ে ফিরে আসে। ২১,২৪ ও ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তিন গোল করেছেন আমিরুল।

৫২ মিনিটে ওবায়দুল জয় বাংলাদেশের ব্যবধান বাড়ান। পরের মিনিটে লি মিনহিয়োক গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। ৬০ মিনিটে রাকিবুল হাসানের গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলে পরাজিত হয়েছিল। ওই ম্যাচে আমিরুল ইসলামের হ্যাটট্রিকে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও দক্ষিণ কোরিয়ার সাথে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। কোরিয়ার বিপক্ষেও হ্যাটট্রিক পেয়েছেন আমিরুল। পরের ম্যাচে বর্তমান রানার্স-আপ ফ্রান্সের কাছে ৩-২ গোলে পরাজিত হয় লাল সবুজের প্রতিনিধিরা। এরপর ওমানের জালে দিয়েছে ১৩ গোল, যে ম্যাচে আমিরুল হ্যাটট্রিকসহ পাঁচ গোল দিয়েছেন।

সোমবার (০৮ ডিসেম্বর) ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ অস্ট্রিয়ার মুখোমুখি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১০

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১১

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১২

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৩

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৫

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৬

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৭

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৮

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৯

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

২০
X