শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করল বাংলাদেশের মেয়েরা

হংকংকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ছবি : এহফে
হংকংকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ছবি : এহফে

প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেই ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। বাছাইপর্বে আজ রোববার হংকংকে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। শুধু তাই নয়? প্রথমবার এশিয়ান গেমসেও জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ইন্দোনেশিয়ার জাকার্তায় ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ জিতেছে ২-১ গোলে। এই ম্যাচ না জিতলেও হতো, শুধু ড্র করলেই মূল পর্বে খেলা নিশ্চিত হতো বাংলাদেশ নারী হকি দলের। তবে জয় নিয়েই লক্ষ্য পূরণ করেছেন বাংলাদেশের হকির নারীরা। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। শুরুর ১৫ সেকেন্ডের মধ্যেই এগিয়ে যায় হংকং। তবে দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দশম মিনিটে মিডফিল্ডার নাদিরা এমা ফিল্ড গোল করে সমতা ফেরান। এরপর তৃতীয় কোয়ার্টারের ৩৯ তম মিনিটে কণা আক্তারের গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। এবং খেলা শেষ করে এই ব্যবধান ধরে রেখেই।

ম্যাচে ছয়টি পেনাল্টি কর্নার পেলেছিল বাংলাদেশ। এর একটিকেও কাজে লাগাতে পারেনি। তবে ওপেন প্লে থেকেই দুটি গুরুত্বপূর্ণ গোল তুলে নিয়ে জয় নিশ্চিত করে জাহিদ হোসেনের শিষ্যরা। শেষ কোয়ার্টারে হংকং একাধিক আক্রমণ করলেও রক্ষণের দৃঢ়তায় সেগুলো ঠেকিয়ে দেয় বাংলাদেশ, জয় নিয়েই মাঠ ছাড়া নিশ্চিত হয়।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চায়নিজ তাইপের সঙ্গে ৫–৫ গোলে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৩–২ গোলে হারায় উজবেকিস্তানকে, যা ছিল আন্তর্জাতিক অঙ্গনে দলের প্রথম জয়।

আট দলের এই বাছাইপর্ব থেকে শীর্ষ চার দল জায়গা করে নেবে এশিয়ান গেমসে। সেই সমীকরণ সহজেই মিলিয়েছে বাংলাদেশ নারী হকি দল। আগামী সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর। প্রথমবারের মতো এই এশিয়াডে পুরুষ দলের পাশাপাশি অংশ নেবে বাংলাদেশ নারী হকি দলও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, জামায়াত আমিরের প্রতিক্রিয়া

ইরানের তেল বহনের অভিযোগে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

বাজেটে অর্থের যোগানের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই : মান্না 

মোজো নিয়ে এলো ‘বিরাট CARবার’ অফার

জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ভৈরব থানার ওসি প্রত্যাহার

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

১০

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

১১

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

১২

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

১৩

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

১৪

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

১৫

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা নিহত 

১৬

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

গ্লোবাল ফ্যাটি লিভার ডে / ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

১৮

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

১৯

দেশে ফের ভূমিকম্প

২০
X