শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসিতে ওঠেনি তামিম ইকবালের নাম!

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিতভাবেই র‌্যাঙ্কিং, শাস্তি এবং বিভিন্ন ঘটনার আপডেট দিয়ে থাকে আইসিসি। কিন্তু এবার দেখা গেছে ভিন্ন চিত্র। ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডে পরিবর্তন এলেও আইসিসির ওয়েবসাইটে এখনো আগের ডিরেক্টরদের নামই রয়ে গেছে। ফলে বোর্ড পর্যায়ের এই পরিবর্তনের আপডেট নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই ভেবে নিচ্ছে—তারাই এখনো আইসিসিতে প্রতিনিধিত্ব করছে!

নির্বাচনে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেয় সরকার। এরপর তামিম ইকবালকে সভাপতি করে অ্যাডহক কমিটি গঠন করা হয়। নতুন বোর্ডের প্রথম সভায় তামিমকে বিসিবির প্রতিনিধি হিসেবে মনোনীত করে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অবহিতও করা হয়। তবে এখনো সংস্থাটির ওয়েবসাইটে সেই পরিবর্তনের তথ্য আপডেট করা হয়নি। শুধু তাই নয়। ভারতের ক্ষেত্রেও একই চিত্র দেখা মিলল।

২০২৫ সালের আগস্টের শেষ দিকে বয়সজনিত কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ ছাড়েন রজার বিনি। তবে তার বিদায়ের প্রায় আট মাস পার হলেও আইসিসির ওয়েবসাইটে এখনো ভারতের বিকল্প প্রতিনিধি হিসেবে তার নামই দেখা যাচ্ছে। এই দীর্ঘ সময়েও পরিবর্তন না আসায় সংস্থাটির তথ্য হালনাগাদ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

১০

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

১১

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

১২

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

১৩

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

১৪

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১৫

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১৬

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৭

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৮

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৯

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

২০
X