স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৫:৫৩ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

টানা পাঁচবার উইম্বলডনের সেমিতে জোকোভিচ

উইম্বলডনের সেমিফাইনালে নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত
উইম্বলডনের সেমিফাইনালে নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত

রাশিয়ান প্রতিপক্ষ আন্দ্রে রুবলেভকে হারিয়ে টানা পঞ্চমবারের মতো উইম্বলডনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। সেমি নিশ্চিত করার মাধ্যমে রজার ফেদেরারের পাশে বসেন ২৩ গ্র্যান্ড স্লাম বিজয়ী সার্বিয়ান তারকা। ইতালির অষ্টম বাছাই জানিক সিনারের বিপক্ষে গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারের ৪৬তম সেমিফাইনাল খেলতে নামবেন জোকোভিচ।

গতকাল (১১ জুলাই) অল ইংলিশ টেনিস কোর্টে কোয়ার্টার ফাইনালে সপ্তম বাছাই রুবলেভের বিপক্ষে ৪-৬, ৬-১, ৬-৪ ও ৬-৩ সেটের ব্যবধানে জিতেছেন জোকোভিচ। প্রথম সেটে হেরে গেলেও পরের তিন সেটে রুশ প্রতিপক্ষকে কোনোরকমের সুযোগই দেননি টেনিসের দ্বিতীয় বাছাই সার্ব তারকা।

দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ। তার শক্তিশালী সার্ভিস ও ব্যাক হ্যান্ড ব্যবহার করতে থাকেন তিনি। কোনো ধরনের পাত্তাই দেননি সপ্তম বাছাই রুবলেভকে। পরের টানা তিন সেট জিতে সুইডিশ তারকা রজার ফেদেরারের সমান ৪৬তম সেমিফাইনাল নিশ্চিত করেন তিনি। ২ ঘণ্টা ৪৭ মিনিটের লড়াইয়ে রুবলেভকে হারায় সার্ব তারকা।

রুবলেভকে হারানোর পর নোভাক জোকোভিচ বলেন, ‘আমি জানি, সবাই আমাকে হারাতে চায়। তবে এখন পর্যন্ত সেটি সম্ভব হয়নি।’ তবে এ বছর উইম্বলডন শিরোপা জিতলে অষ্টমবারের মতো উইম্বলডন শিরোপা ঘরে তুলবেন সার্বিয়ান টেনিস তারকা জোকোভিচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X