স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

জোকোভিচকে বিদায় করে ফাইনালে আলকারাজ

কার্লোস আলকারাজ। ‍ছবি : সংগৃহীত
কার্লোস আলকারাজ। ‍ছবি : সংগৃহীত

আরও একটা পরাজয় সঙ্গী হলো নোভাক জোকোভিচের। কার্লোস আলকারাজের কাছে ইউএস ওপেনের সেমিফাইনালে পাত্তাই পেলেন না ৩৮ বছর বয়সী জোকোভিচ। শুক্রবার রাতে পুরুষ এককের প্রথম সেমিফাইনালে ২৪টি গ্র্যান্ড স্লামের মালিককে প্রায় আড়াই ঘণ্টার লড়াইয়ে ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারান ২২ বছর বয়সী আলকারাজ। এই হারে জোকোভিচের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।

জোকোভিচের পথচলা থমকে গেলেও জমজমাট এক ফাইনালের মঞ্চ এখন প্রস্তুত ইউএস ওপেনে। আরেক সেমিফাইনালে জিতেছেন বিশ্বের এক নম্বর তারকা ইয়ানিক সিনার। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন এখন আসরের শীর্ষ দুই বাছাই ও সময়ের সেরা দুই তারকা সিনার ও আলকারাজ।

আর্থার অ্যাশে স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথম দুই সেটে কিছুটা লড়াই করেছিলেন জোকোভিচ। তবে তৃতীয় সেটে ক্লান্ত জোকোভিচ আর লড়াই করতে পারেননি। টানা দুটি ‘ডাবল ফল্ট’ করে আরও পিছিয়ে পড়েন সার্বিয়ান তারকা, যা আলকারাজকে এগিয়ে দেয় ৩-১ গেমে। তৃতীয় সেটে অনেকটা একপেশে জয়ই তুলে নিয়ে ফাইনালের টিকিট কাটেন আলকারাজ।

ম্যাচের পর জোকোভিচ বলেন, ‘কোর্টে শারীরিকভাবে সবল থাকতে না পারাটা অবশ্যই হতাশার। তবে এটাও তো সত্যি, এমন কিছু প্রত্যাশিতই। সময় ও বয়সের সঙ্গেই এসব এমন কিছু হয়ে থাকে।‘

প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আলকারাজ বলেন, ‘জোকোভিচের সঙ্গে খেলা কখনোই সহজ নয়। তিনি যে কত বড় এক কিংবদন্তি, ক্যারিয়ারে কত কিছু অর্জন করেছে, সব মাথায় চলে আসে। এসব ভাবনা মাথায় না আনাটা কঠিন। এতে তার মুখোমুখি হওয়াটা আরও কঠিন হয়ে ওঠে।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১০

চলন্ত মাইক্রোবাসে আগুন

১১

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১২

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৩

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৪

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৫

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৬

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৮

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

২০
X