স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০১:৫৭ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

দক্ষিন আমেরিকার বিচ ফুটবলের স্বর্ণ জয় করেছে ব্রাজিল। ছবি : সংগৃহীত
দক্ষিন আমেরিকার বিচ ফুটবলের স্বর্ণ জয় করেছে ব্রাজিল। ছবি : সংগৃহীত

ব্রাজিল একটি ফুটবল পাগল দেশ। কোনো না কোনো ইভেন্টে সারা বছরই মেতে থাকেন ব্রাজিলের ফুটবলাররা। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক, ফুটসাল কিংবা বিচ ফুটবল সবখানেই নিয়মিতই অংশ নিতে দেখা যায় ব্রাজিল দলকে। ঘরোয়া ফুটবল তো তাদের নিত্যদিনের সঙ্গী হিসেবে আছেই।

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় শুরু হয়েছে প্লেয়া সান্তা মার্টা ২০২৩-এর ভি সাউথ আমেরিকান গেমস। যেখানে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা। এই ইভেন্টের মধ্যে ফুটবলও রয়েছে। তবে তা বিচ ফুটবল।

বিচ ফুটবলের ওই ইভেন্টের শেষ ম্যাচে কলম্বিয়াকে বিধ্বস্ত করে স্বর্ণপদক জিতেছে ব্রাজিল। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা জিতেছে ব্রোঞ্জ।

আসরটিতে আর্জেন্টিনা ও ব্রাজিল ছিল একই গ্রুপে। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়েই মিশন শুরু করে সেলেসাওরা। বুধবার (১৯ জুলাই) নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল ৭-৫ গোলে উরুগুয়েকে পরাজিত করে। আর নিজেদের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার (২০ জুলাই) ভেনেজুয়েলাকে ৭-৫ গোলে হারায় ব্রাজিল।

শুক্রবার (২১ জুলাই) রাতে স্বর্ণজয়ের লক্ষ্যে কলম্বিয়ার মুখোমুখি হয় সেলেসাওরা। ম্যাচটিতে একচেটিয়া আধিপত্য বিস্তার করে ব্রাজিল। সেখানে সেলেসাওরা ৬-২ গোলে কলম্বিয়াকে পরাজিত করে স্বর্ণপদক ঘরে তোলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X