কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আজ নতুন বন্ধু পাতানোর দিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘যদি বন্ধু হও, যদি বাড়াও হাত জেনো থামবে ঝড়, মুছে যাবে এই রাত হাসিমুখ তুলে, অভিমান ভুলে রাঙা সূর্য বলবেই সুপ্রভাত’

শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানটি বন্ধুত্ব যে মানবজীবনের একটি অমূল্য সম্পদ তা মনে করিয়ে দেয়। বন্ধুত্ব মানুষের জীবনে হাসি, আনন্দ ও নতুন অভিজ্ঞতা যোগ করে। সময়ের প্রবাহে জীবনের বিভিন্ন ধাপে পুরোনো বন্ধুরা দূরে চলে যেতে পারে, আবার তালিকায় ক্রমাগত যুক্ত হয় নতুন বন্ধুরা। কেউ পারেন পুরোনো বন্ধুত্ব অটুট রাখতে, আবার কেউ ছড়িয়ে পড়েন দূর-দূরান্তে। কিন্তু নতুন বন্ধু পাওয়ার আনন্দের সঙ্গে পুরোনো বন্ধুত্বের মায়াও থেকে যায়, কখনো ম্লান হয় না।

জনপ্রিয় একটি ইংরেজি প্রবাদ আছে, ‘নতুন বন্ধু তৈরি করুন, কিন্তু পুরোনোকেও বাঁচিয়ে রাখুন। একটি হলো রুপা, অন্যটি সোনা।’ এ কথার যথার্থতা নতুন ও পুরোনো উভয় ধরনের বন্ধুত্বের গুরুত্বকে তুলে ধরে। নতুন বন্ধুত্ব জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করে, যা সুখ-দুঃখ ভাগাভাগির জন্য একটি নতুন দিগন্ত খুলে দেয়। প্রত্যেক নতুন বন্ধুই যেন একটি নতুন পৃথিবীর মতো, যা আমাদের জীবনকে নতুন করে সাজিয়ে তোলে।

নতুন বন্ধুত্ব মানে শুধু আনন্দ নয়, কিছু ঝুঁকিও থেকে যায়। ভুল বন্ধুত্ব বা অসৎ সঙ্গ অনেক সময় জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই অনেকেই নতুন বন্ধু বানাতে সতর্ক থাকেন এবং ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি করেন। তাদের জন্য বন্ধুত্ব মানে শুধু আকস্মিক আবেগ নয়, বরং দীর্ঘদিনের যাচাইবাছাইয়ের পরেই একজনকে বন্ধু হিসেবে গ্রহণ করা।

আজ ১৯ অক্টোবর, নতুন বন্ধু দিবস। দিনটি প্রথমবারের মতো ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে পালিত হয় এবং এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০০৬ সালে। মূলত হলিডে ক্যালেন্ডার ও ডেজ অব দ্য ইয়ার নামক উৎসব তালিকা অনুযায়ী, এ দিনটি নতুন বন্ধুত্বের গুরুত্ব উদ্‌যাপনের জন্য নির্ধারিত। তবে ২০১২ সাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিনটির জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পায়। বিশ্বের বিভিন্ন স্থানে মানুষ এ দিনটি বিশেষভাবে পালন করে, কেউ নতুন বন্ধু তৈরি করে আবার কেউ পুরোনো বন্ধুকে নতুনভাবে সম্মান জানান।

নতুন বন্ধু দিবসে মানুষ নতুন সম্পর্কের সম্ভাবনা উদ্‌যাপন করতে পারে। পরিবারের বাইরে নতুন বন্ধুত্বের মাধ্যমে জীবনে নতুন অভিজ্ঞতা অর্জন সম্ভব। এ ছাড়া বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে প্রতিদিনই নতুন বন্ধু বানানোর সুযোগ তৈরি হয়। তবে এ দিনটি একটি বিশেষ সুযোগ হিসেবে নতুন বন্ধুর সঙ্গে সময় কাটানোর, তাদের সম্পর্কে গভীরতর জানার ও সম্পর্ককে দৃঢ় করার সময় হিসেবে বিবেচিত হতে পারে।

আজকের দিনে আপনার চারপাশে থাকা মানুষদের প্রতি একটু বাড়তি মনোযোগ দিন। যারা নতুন বন্ধু হিসেবে আপনার জীবনে এসেছেন বা যাদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে, তাদের সঙ্গে সময় কাটান। এভাবে সম্পর্কের শক্ত বন্ধন তৈরি করা এবং জীবনের আনন্দ ভাগাভাগি করার সুযোগ কাজে লাগান।

(তথ্যসূত্র : ডেজ অব দ্য ইয়ার ও হলিডে ক্যালেন্ডার)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X