কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বছরে ৪২ লাখ টাকার খাবার অর্ডার যুবকের, শীর্ষে বিরিয়ানি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

এক বছরে ৪২ লাখ টাকা আয় তো অনেকের কাছে স্বপ্নের মতো। অথচ এক বছরে একই পরিমাণ টাকার খাবার অর্ডার করেছেন এক যুবক। এ তালিকায় অন্যতম জায়গা দখল করে আছে বিরিয়ানি। এসব খাবার অর্ডার করেছেন কোনো নামিদামি রেস্টুরেন্টে নয়, কেবল অনলাইনে এতসব অর্ডার করেছেন ওই যুবক। ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভোজনরসিক মানুষ অনেকে হয়ে থাকেন। তবে তাই বলে বছরে ৪২ লাখ টাকার খাবার অর্ডার করা! এমনটা হয়তো কেউ কল্পনাও করতে পারেন না। সম্প্রতি অনলাইন ফুড সংস্থার বার্ষিক পরিসংখ্যনে এমন তথ্য মিলেছে। যা দেখে সবারই প্রায় চক্ষু চড়কগাছ অবস্থা। মুম্বাইয়ের এক ব্যক্তি এক বছরে ৪২ লাখ টাকার খাবার অর্ডার করেছেন।

জরিপে দেখা গেছে, ওই যুবক এক বছরে ৪২ দশমিক ৩ লাখ টাকার খাবার অনলাইনে অর্ডার করেছেন। এ তালিকায় রয়েছে পিজ্জা, কেকসহ নানা পদের মিষ্টি। এসব খাবার অনলাইনে অর্ডার করেছেন তিনি। যা পৌঁছে দিয়েছে স্বনামধন্য কোম্পানির ডেলিভারিম্যানরা।

জনপ্রিয় ফুড ডেলিভারি কোম্পানি জানিয়েছে, গত ৮ বছর ধরে ভারতে বিরিয়ানির চাহিদা ব্যাপকহারে বেড়েছে। এ খাবারটি এখন তালিকার শীর্ষে রয়েছে। চলতি বছরে এক ব্যক্তি মোট ১৬৩৩ প্লেট বিরিয়ানি অর্ডার করেছেন। যা গড় হিসাবে দেখা গেছে, প্রতিদিনই ওই ব্যক্তি ৪ প্লেট বিরিয়ানি অর্ডার করেছেন। এ ছাড়া বিশ্বকাপ চলাকালে এক পরিবার এক দিনে ৭০ প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলেন।

সংস্থাটি জানিয়েছে, ভারতে চলতি বছরে তাদের পরিসংখ্যন অনুসারে প্রতি সেকেন্ডে ২ দশমিক ৫ প্লেট বিরিয়ানি অর্ডার করা হয়েছে। প্রতি বছর এ সংখ্যা অরও বাড়ছে। সব শ্রেণির মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এ খাবারটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১০

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১১

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১২

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৪

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৫

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৬

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৭

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৮

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৯

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

২০
X