কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ধূমপানের ক্ষতি পুষিয়ে তুলতে সাহায্য করে যে ৫ খাবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ সারা পৃথিবীতেই ধূমপান এক ভয়ংকর আসক্তি। প্রতিদিন লাখো মানুষ ধূমপান করেন। এই ধূমপানের ধোঁয়া সরাসরি ফুসফুসে আঘাত করে এবং শ্বাসপ্রশ্বাসের ক্ষমতা দুর্বল করে। এতে শ্বাসকষ্ট, অ্যাজমা কিংবা ক্যানসারের মতো ভয়াবহ রোগের ঝুঁকি তৈরি হয়। চিকিৎসকরা বারবার সতর্ক করে বলছেন, ধূমপান হলো ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।

কিন্তু আশার কথা হলো, ধূমপান ছেড়ে দিলে শরীর ধীরে ধীরে আবার সুস্থ হওয়ার সুযোগ পায়। বিশেষ করে ফুসফুসের ক্ষতি সবসময় স্থায়ী হয় না। সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার পরিবর্তন শরীরকে নিজস্ব শক্তি ফিরে পেতে সহায়তা করে। তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি, কোনো খাবারই বছরের পর বছর ধূমপানের ক্ষতি পুরোপুরি মুছে দিতে পারে না। বরং কিছু নির্দিষ্ট খাবার প্রদাহ কমিয়ে, ফুসফুসকে পরিশুদ্ধ করে এবং শরীরের প্রাকৃতিক আরোগ্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

সম্প্রতি ভারতীয় পালমোনোলজিস্ট ডা. সোনিয়া গোয়েল এক ভিডিও বার্তায় ধূমপান-পরবর্তী ফুসফুসের যত্নে ৫টি বিশেষ খাবারের কথা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, ধূমপান ছাড়াই প্রথম ধাপ, কিন্তু এরপর খাদ্যতালিকায় সঠিক খাবার যুক্ত করলে সুস্থ হওয়ার গতি বহুগুণে বেড়ে যায়।

চলুন, জেনে নিই সেই ৫ খাবারের নাম ও তাদের কার্যকারিতা—

ক্রুসিফেরাস সবজি

ব্রোকলি, ফুলকপি ও বাঁধাকপির মতো ক্রুসিফেরাস সবজিতে আছে সালফোরাফেন নামক যৌগ। এটি ফুসফুসের ডিটক্স এনজাইম সক্রিয় করে, যা সিগারেটের ধোঁয়ার মাধ্যমে জমে থাকা ক্ষতিকর উপাদান দূর করতে সাহায্য করে।

বিট ও ডালিম

বিট ও ডালিমে প্রচুর নাইট্রেট থাকে। এটি ফুসফুসে অক্সিজেন সরবরাহ বাড়ায়। ধূমপায়ীদের শরীরে যে অক্সিজেন ঘাটতি তৈরি হয়, এই দুটি ফল তা কাটাতে সহায়তা করে।

গ্রিন টি

গ্রিন টিতে আছে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট ক্যাটেচিন। এটি ফুসফুসের প্রদাহ কমায়, পাশাপাশি সিওপিডি ও ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে। শুধু ফুসফুস নয়, গ্রিন টি ওজন নিয়ন্ত্রণ ও মানসিক সতেজতাতেও কার্যকর।

আপেল ও সাইট্রাস ফল

আপেলের কোয়েরসেটিন ও সাইট্রাস ফলে থাকা ভিটামিন সি ফুসফুসের কোষ মেরামতে কার্যকর ভূমিকা রাখে। এসব ফল নিয়মিত খেলে ধূমপান ছেড়ে দেওয়া ব্যক্তিদের শ্বাসনালীর কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়।

হলুদ

হলুদে থাকা কারকিউমিন হলো শক্তিশালী প্রদাহনাশক ও অ্যান্টি-অক্সিডেন্ট। এই সোনালি মসলা শ্বাসনালির দীর্ঘস্থায়ী প্রদাহ কমায় এবং ক্ষতিগ্রস্ত টিস্যু দ্রুত মেরামতে সহায়তা করে।

শেষকথা

ডা. সোনিয়া গোয়েল মনে করিয়ে দেন, ফুসফুস সুস্থ রাখার প্রথম শর্ত হলো ধূমপান ত্যাগ করা। এরপর সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম ফুসফুসকে নতুন শক্তি দেয়। তাই সিগারেট ছেড়ে প্রকৃতির দান এই খাবারগুলোকে প্লেটে রাখুন, শরীরে ধীরে ধীরে ফিরবে নতুন শক্তি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X