বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি ক্যান্টিনের খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এএফ রহমান হলের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে স্যার এএফ রহমান হলের ক্যান্টিনে খাবার খেতে গিয়ে ভাতে পোকা দেখতে পান এক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, দুপুরের খাবার খাওয়ার সময় মাছের সঙ্গে প্লেটে পোকা দেখতে পান এক শিক্ষার্থী। বিষয়টি জানাজানি হলে ক্যান্টিনে হল সংসদের দুই প্রতিনিধি ও উপস্থিত অন্য শিক্ষার্থীরাও ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়াও শিক্ষার্থীরা অভিযোগ করেন, এর আগেও ক্যান্টিনের খাবারের মান নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত ক্যান্টিনের খাবারের মান নিশ্চিত করা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

হলটির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিন্নাহ সরকার বলেন, দুপুরের খাবার এনে খাওয়ার সময় মাছের সঙ্গে প্লেটে এই পোকাটি দেখতে পাই। এটি ক্যান্টিন মালিকের চরম উদাসীনতার পরিচয়। এ ধরনের খাবার পরিবেশনের কারণে আমরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছি। তাই শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত ক্যান্টিন মালিক পরিবর্তন করা জরুরি।

ক্যান্টিন মালিক রবিউল ইসলাম বলেন, বাঁধাকপি সবজি কাটার সময় এই বিষয়টি লক্ষ করেনি। পরবর্তীতে অভিযোগটি আসার পর আমি বাবুর্চিকে শাসিয়েছি। আর এরকম হবে না।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণ বলেন, বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। তবে এটি আমাদের সাপ্তাহিক সভায় আলোচনায় আনা হবে। সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X