কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মহাকাশে চালু হচ্ছে রেস্তোরাঁ, খরচ পাঁচ লাখ

স্পেস পারসপেকটিভস নামের একটি প্রতিষ্ঠানের বানানো মডেল। ছবি : সংগৃহীত
স্পেস পারসপেকটিভস নামের একটি প্রতিষ্ঠানের বানানো মডেল। ছবি : সংগৃহীত

একবার ভাবুন তো মহাকাশে বসে আছেন আপনি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ লাখ ফুট উচ্চতায় কোনো রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন। আর সেখানে পরিবেশন করা হচ্ছে বিশ্বসেরা কোনো এক শেফের রান্না করা খাবার। ঠিক এমনই সেবা চালুর কথা জানিয়ে স্পেসভিআইপি নামের একটি প্রতিষ্ঠান। রোববার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে হইচই পড়ে গেছে। কবে এ সেবা চালু হবে তাও জানতে চেয়েছেন অনেকে। মহাকাশে গিয়ে রেস্তোরাঁয় বসে খাওয়ার জন্য গুনতে হবে প্রায় পাঁচ লাখ ডলার।

স্পেসভিআইপি নামের একটি মার্কিন পর্যটন কোম্পানি এ সেবা চালু করতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, বিশ্বের অন্যতম প্রসিদ্ধ শেফ রাসমুস মাঙ্ককে মহাকাশের এ রেস্তোরাঁর জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশে ভাসমান বেলুন রেস্তোরাঁটি স্পেস পারসপেকটিভস নামের একটি প্রতিষ্ঠান তৈরি করছে। তবে এতে যাতায়াতের জন্য অতিথিদের কোনো প্রশিক্ষণের প্রয়োজন হবে না। স্পেসন বেলুনের সাহায্যে বিশেষ ধরনের ক্যাপসুলে করে তাদের ভাসিয়ে নিয়ে যাওয়া হবে। আপাতত এ রেস্তোরাঁয় ছয়জন বসতে পারবেন।

মহাকাশের এ রেস্তোরাঁর কার্যক্রম আগামী বছর আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেসসেন্টার থেকে যাত্রা করবে এটি। এ যাত্রার স্থায়িত্ব হবে ছয় ঘণ্টা। ভ্রমণকালে যাত্রীদের জন্য ওয়াইফাই সুবিধাও রয়েছে।

রেস্তোরার মেনু সম্পর্কে জানতে চাইলে শেফ মাঙ্ক বলেন, মহাকাশ সফরের মতো এ মেনুতেও চমক থাকছে। শুরুতে খরচ বেশি হলেও ভবিষ্যতে অনেকটাই কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X