কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৭:১৫ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘এপ্রিল ফুল’ করতে গিয়ে গলায় ফাঁস লেগে তরুণের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

এপ্রিল ফুল মানে মানুষকে বোকা বানানোর দিন। প্রতিবছরের এপ্রিল মাসের প্রথম দিনটি এপ্রিল ফুল হিসেবে পালিত হয়। এজন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা স্বজনদের এ দিবসে অনেকে বোকা বানানোর চেষ্টাও করেন। ঠিক তেমনি বন্ধুকে বোকা বানাতে গিয়ে প্রাণ গেছে এক তরুণের। বুধবার (০৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণ এপ্রিল ‍ফুলে বন্ধুকে বোকা বানানোর চেষ্টা করছিলেন। এজন্য তিনি ভিডিও কলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার নাটক করেন। তবে দুর্ঘটনাবশত ফাঁস আটকে তার মৃত্যু হয়েছে।

বিচিত্র এ ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ইনদওরে। আর মারা যাওয়া ওই তরুণের নাম অভিষেক রঘুবংশী।

পিটিআই জানিয়েছে, সোমবার অভিষেক নিজ বাড়িতে ছিলেন। তিনি বন্ধুকে বোকা বানাতে চেয়ারের ওপর দাঁড়িয়ে তার এক বন্ধুকে ভিডিও কল দেন। এ সময় গলায় ফাঁস দেওয়ার অভিনয় করেন তিনি।

পুলিশ জানিয়েছে, বন্ধুকে ভয় দেখাতে এমন নাটক সাজান তিনি। এমনকি গলায় ফাঁসের দড়িও পরেন তিনি। তবে এ অভিনয় করতে গিয়ে বিপদে পড়েন অভিষেক। তার পায়ের তলা থেকে চেয়ার সরে যায়। সামলাতে না পারলে গলায় ফাঁস আটকে যায় তার। এতে তার মৃত্যু হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, মারা যাওয়া অভিষেকের বাবা পেশায় গাড়িচালক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১০

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১১

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১২

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৩

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৫

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৬

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৭

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৮

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৯

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

২০
X