সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০২:৫২ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১০:২৮ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

বার্বিডল চেহারা পেতে ৪৩ বার অস্ত্রোপচার!

বার্বিডল চেহারা পেতে ৪৩ বার অস্ত্রোপচার!

অনেক মানুষের মধ্যে উন্মত্ত কিছু কল্পনা আছে। কেউ কেউ সেটাকে বাস্তবেও রূপ দেন। ডালিয়া নাঈম তাদেরই একজন। ইরাকের বাগদাদের এই নারী জীবন্ত বার্বিডলের মতো রূপ পেতে ৪৩ বার গিয়েছেন ছুরির নিচে! অস্ত্রোপচারের মাধ্যমে নায়িকা-গায়িকাসহ তারকাদের চেহারা পরিবর্তনের খবর মাঝেমধ্যেই শোনা যায়; কিন্তু অভিনেত্রী ও উপস্থাপক ডালিয়া এক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছেন।

নিউজএইটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেরই প্রিয় কিছু চরিত্র থাকে। সেই চরিত্রের জন্য কেউ এতবার ছুরির নিচে যেতে পারেননি। কিন্তু ২৯ বছর বয়সী ডালিয়া ঠিক সেই কাজটিই করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মুক্তি পাওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করা বার্বি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গট রবির মতো বার্বি রূপ চেয়েছিলেন ডালিয়া। নিজেকে জীবন্ত বার্বিডলে রূপান্তর করতে বারবার কাটাছেঁড়ার মধ্য দিয়ে গেছেন তিনি।

এই অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মনোযোগ কেড়েছেন অভিনেত্রী ডালিয়া। ইনস্টাগ্রামে এখন তার ফলোয়ার সংখ্যা ৯ লাখ ৯৫ হাজার। তবে এক সময় তাকে এমন চেহারার জন্য সমালোচনাও শুনতে হয়েছে। এখন তিনি নিয়মিত তার স্বর্ণকেশী বার্বি চেহারার ছবি ও ভিডিও শেয়ার করছেন। ডালিয়া জানিয়েছেন তিনি তার বার্বি জীবন উপভোগ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ স্বাক্ষী হলো ব্রাজিল

অবশেষে মাঠে নামলেন নেইমার

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

১০

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

১১

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

১২

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৩

একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি

১৪

জামায়াতের দুই রুকন বহিষ্কার

১৫

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

১৬

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

১৭

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

১৮

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

১৯

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

২০
X