কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

কোটি টাকার রোলেক্স ঘড়ি লাখ টাকার গরুর পেটে!

হারিয়ে যাওয়া রোলেক্স ঘড়ি। ছবি : সংগৃহীত
হারিয়ে যাওয়া রোলেক্স ঘড়ি। ছবি : সংগৃহীত

লাখ টাকার বাগান খায় দুই টাকার ছাগলে! সম্প্রতি বাংলাদেশে ছাগলকাণ্ড নিয়ে হইচই শুরু হলেও এবার জানা গেল, কোটি টাকার ঘড়ি গিলে ফেলেছে একটি গরু। অতি দামি রোলেক্স ঘড়িটি অর্ধশত বছর পর ফিরেও পেয়েছেন তার মালিক। বলা হচ্ছে, চেন ভেঙে পড়ে থাকা ঘড়িটি ঘাসের সঙ্গেই খেয়ে ফেলেছিল গরু। বিষয়টি নিয়ে চলছে নানামুখি আলোচনা।

বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির একটি রোলেক্স। এর চেইন ভেঙে যাওয়ার পর এক কৃষক ভেবেছিলেন সেটি হয়তো ঘাসের সঙ্গে ‘গিলে ফেলেছে গরু’। তবে সেই সত্তরের দশকের প্রথম দিকে হারিয়ে যাওয়া ওই ঘড়ি যে ৫০ বছর পর ফেরত পাবেন, তা কখনো কল্পনাও করতে পারেননি ব্রিটিশ কৃষক জেমস স্টিল।

ব্রিটেনের শ্রপশায়ারের ওসওয়েস্ট্রির মরডা গ্রামের বাসিন্দা জেমস স্টিল। বয়স এখন ৯৫। ঘড়িটি হারিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে তিনি টের পেয়েছিলেন, এর চেইন ভেঙে গেছে। বিবিসিকে তিনি বলেন, আমার মনে হয়েছিল, গরুটি মুখভর্তি ঘাসের সঙ্গে ঘড়িটিও গিলে ফেলতে পারে।

জেমস ভেবেছিলেন, আর কোনোদিন ঘড়িটি খুঁজে পাবেন না তিনি। এই বাস্তবতা মেনেও নিয়েছিলেন জেমস। অথচ তার জমি থেকেই উদ্ধার করা হয়েছে ঘড়িটি। ধাতুর খোঁজে মেটাল ডিটেক্টর দিয়ে জমিতে তল্লাশি চালানোর সময় ঘড়িটি খুঁজে পান এক ব্যক্তি। পরে সেটি জেমসকে ফিরিয়ে দেন। এত বছর পর ঘড়ি খুঁজে পাওয়ার ঘটনাকে অবিশ্বাস্য ও ‘সৌভাগ্য’ বলে বর্ণনা করেছেন জেমস। তিনি বলেন, এটা দারুণ, বিশেষ করে এই সময়ে।

ঘড়িটি খুঁজে পেলেও এখন আর তা সচল নয়। এর রংও কিছুটা সবুজ আকার নিয়েছে। তবে মরিচা ধরেনি বলে নিশ্চিত করেন এই কৃষক। যিনি ঘড়িটি খুঁজে পেয়ে ফেরত দিয়েছেন, তার প্রশংসাও করেন জেমস।

বিলাসবহুল হাতঘড়ির জগতে অন্যতম রোলেক্স। ১৯০৫ সালে যাত্রা শুরু করে কোম্পানিটি। তারাই বিশ্বে প্রথম ওয়াটারপ্রুফ বা পানিরোধী ঘড়ি প্রস্তুত করে। রোলেক্সের দামি ঘড়িগুলো সব কোটি টাকার ওপরে। আর সবচেয়ে কম দামি ঘড়িটির দামও বাংলাদেশি মুদ্রায় দুই লাখ টাকার ওপরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১০

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১২

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৩

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৪

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মমতাজের জামিন বহাল

১৭

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৮

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৯

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

২০
X