মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৪, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

স্কলারশিপের জন্য বাবার মৃত্যুর জাল সনদ দাখিল, অতঃপর...

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারাটা অনেকের জন্য ভাগ্যের ব্যাপার। সেই ভাগ্যকে অর্জন করার জন্য অনেকে নানাভাবে পরিশ্রমও করেন। তবে এবার সামনে এসেছে একটি চাঞ্চল্যকর ঘটনা। বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ার জন্য নিজের বাবার মৃত্যুর জাল সনদ দাখিল করেছে এক শিক্ষার্থী।

সম্প্রতি এনবিসি ফিলাফোলফিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ার জন্য নিজের জীবিত বাবাকে মৃত দেখিয়েছিলেন ওই শিক্ষার্থী। লেহাই ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য তিনি এমন জালিয়াতির আশ্রয় নেন।

জালিয়াতির আশ্রয় নেওয়া শিক্ষার্থীর নাম আরিয়ান আনন্দ। তিনি ভারতীয় শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছিলেন। তবে পরে তার জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

নর্থহ্যাম্পটন কাউন্টি ডিস্ট্রিক অ্যাটর্নি অফিস জানিয়েছে, ওই শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। তার বাবার মৃত্যুর বিষয়ে জাল সনদ দাখিল করার বিষয়টি ধরা পড়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

আনন্দ নামের ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ট্রান্সক্রিপ্ট, অর্থনৈতিক বিবরণ, ট্যাক্সসহ বিভিন্ন জাল সনদ দাখিলের অভিযোগ করা হয়েছে। এমনকি তিনি প্রিন্সিপালের নামে ভুয়া মেইল তৈরি করেও জালিয়াতি করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম রেডডিটে আনন্দ একটি পোস্ট দেন। ওই পোস্টের শিরোনামে তিনি লেখেন যে, আমি আমার জীবন ও ক্যারিয়ার মিথ্যার ওপর গড়ে তুলেছি। তার এমন পোস্টের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে এ জালিয়াতি ধরা পড়ে।

লেহাই ইউনিভার্সিটি পুলিশ বিভাগ জানিয়েছে, তদন্ত চলাকালে আনন্দ নিজেই এমন পোস্ট দিয়েছেন বলে নিশ্চিত হয় কর্তৃপক্ষ। এছাড়া ভারতে তার বাবা জীবিত রয়েছেন বলেও তদন্তে উঠে আসে।

আনন্দকে ২০২৪ সালের ৩০ এপ্রিল গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জালিয়াতি, ভুয়া তথ্য প্রদান, প্রতারণা পরিষেবা চুরির অভিযোগ আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X