কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘চাকরিটি না হলে প্রেমিকাকে বিয়ে করতে পারব না’

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

সাধারণত চাকরির আবেদনের ক্ষেত্রে প্রার্থীর নাম, শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিত্ব, অন্যান্য দক্ষতা ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে থাকেন। কিন্তু এবার ভিন্নধর্মী এক আবেদনপত্রের ঘটনা শুনলে অবাক না হয়ে পারবেন না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একজন চাকরি প্রার্থীর একটি আবেদনপত্র ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমতো অবাক নেট দুনিয়ার মানুষ।

ওই আবেদনপত্রে লেখা ছিল, ‘আমি যদি এই চাকরি না পাই তাহলে আমি আমার শৈশবের প্রেমিকাকে হারাব’। এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে ভারতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমন বিস্ময়কর তথ্য জানিয়েছে।

ভাইরাল হওয়া ওই আবেদনপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করেছেন দেশটির আরভা হেলথের প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার দিপালী বাজাজ।

দিপালী বাজাজ জানান, ইঞ্জিনিয়ার পোস্টের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ওই বিজ্ঞপ্তির আলোকে একটি আবেদন পড়েছিল যেটিতে লেখা ছিল ‘আমি যদি এই চাকরি না পাই তাহলে আমি আমার শৈশবের প্রেমিকাকে হারাব। কারণ তার বাবা জানিয়ে দিয়েছেন চাকরি না পেলে তার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন না।’

বাজাজ তার কাছে জানতে চেয়েছিল ‘কেন আপনি এই চাকরির জন্য উপযুক্ত?’ এর প্রত্যুত্তরে তিনি লিখেন, ‘আমি যদি এই চাকরি না পাই তবে আমি আমার প্রেমিকাকে কখনোই বিয়ে করতে পারব না। কারণ তার বাবা বলেছেন, চাকরি পেলেই তুমি তাকে বিয়ে করতে পারবে।’

এর একটি স্ক্রিনশট মিসেস বাজাজ এক্স-এ শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নিয়োগ করাও মজার হতে পারে।’ পোস্টটি ইতোমধ্যেই ২ দশমিক ২ লাখের বেশি মানুষ দেখেছেন এবং ৪ হাজার লাইক দিয়েছেন।

তবে এমন কাণ্ডের পর আবেদনকারী চাকরিটা পেয়েছেন কি না সেটা নিশ্চিত না হওয়া গেলেও, তিনি যে তার ভালোবাসাকে পূর্ণতা দিতে অটুট তা নিয়ে কোনো সন্দেহ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১০

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১১

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১২

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৩

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৪

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৬

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৭

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৮

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৯

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

২০
X