প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রোটিনের ছদ্মবেশে ডিএনএ

প্রোটিনের ছদ্মবেশে ডিএনএ

কোষের মূল সূত্রগুলো লেখা থাকে ডিএনএতে। সম্প্রতি সিঁড়ির মতো দেখতে এই জৈবিক কাঠামোটির একটি নতুন কাজ আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ওয়েইল করনেল মেডিসিনের গবেষকরা। তারা দেখেছেন হাতের কাছে একটি বিশেষ উপকরণ পেলে ডিএনএও প্রোটিনের মতো আচরণ করতে পারে। এ ক্ষেত্রে নিজের মতো করে একটি ত্রিমাত্রিক কাঠামো তৈরি করেই প্রোটিন সাজতে পারে ডিএনএ।

অনেক আগ থেকেই জিএফপি নামে একটি প্রোটিনকে বিভিন্ন কাজে লাগিয়ে আসছেন গবেষকরা। এর পুরো নাম গ্রিন ফ্লুরোসেন্ট প্রোটিন। যার কাজ হলো সবুজ আলো ছড়ানো। জেলিফিশ থেকে পাওয়া প্রোটিনটি অনেক সময় ডিএনএ নিয়ে গবেষণার ক্ষেত্রে ট্যাগ তথা চিহ্ন হিসেবে কাজ করে। সেই জিএফপির একটি উপাদান হলো ফ্লুরোফোর। ওটাই মূলত আলো ছড়ানোর কাজটি করে। তবে এর জন্য ফ্লুরোফোরকে সক্রিয় হতে হয়। ওই ফ্লুরোফোরকে ডিএনএর কিছু অংশের সঙ্গে মেশানোর পরই দেখা গেল ডিএনএ নিজে থেকেই ওই ফ্লুরোফোরকে সঙ্গে নিয়ে এমনভাবে নিজের কাঠামো বদলে দিল যা ফ্লুরোফোরটিকে সক্রিয় করেছে। আর এর পরই সবুজ আলো ছড়ানো শুরু করল ওই ডিএনএ।

ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপে চোখ রেখে ড. লুইজ প্যাসালাকুয়া ও তার দল দেখতে পেলেন, ডিএনএটি এমনভাবে ভাঁজ হয়েছে যাতে করে এর ভেতর চারটি জাংশন তৈরি হয়েছে। আর ওই ‘বাক্সের’ ভেতরই আটকা পড়ে ফ্লুরোফোর। ডিএনএ ভাঁজ হওয়ার ক্ষেত্রে এর নিউক্লিওবেইজের (এ বি সি ডি হিসেবে যেগুলোকে উল্লেখ করা হয়) কাঠামোটি ব্যবহৃত হয়েছে আঠা হিসেবে।

গবেষণা দলের সদস্য ড. ফেরে ডি আমারে জানালেন, ‘আমরা যা দেখলাম, এখানে ডিএনএন কিন্তু প্রোটিন হওয়ার চেষ্টা করছে না। বরং এটি জিএফপির কাজটাই করছে, তার নিজের মতো করে।’

এ গবেষণার ফলে চিকিৎসা বিজ্ঞানে ডিএনএকে নতুন করে কাজে লাগানো যাবে বলে জানালেন গবেষকরা। ফ্লুরোসেন্ট তথা আলো ছড়ানো ডিএনএ মলিকিউল তৈরি করা সম্ভব হলে দ্রুত অনেক ডায়াগনস্টিক টেস্ট করা যাবে।

‘চিকিৎসায় ডিএনএ-ভিত্তিক নতুন ধরনের জৈবিক উপকরণ তৈরি করা যাবে এর ফলে।’ জানালেন গবেষণা দলের প্রধান ড. জেফরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X