মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক লাঞ্ছনায় প্রতিবাদ সমাবেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনায় প্রতিবাদ সমাবেশ করে সর্বস্তরের জনতা। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনায় প্রতিবাদ সমাবেশ করে সর্বস্তরের জনতা। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক বাদল হোসেনকে লাঞ্ছিত করা, শহরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং শান্ত পীরগঞ্জকে অশান্ত করার পাঁয়তারার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পীরগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে শহরের পূর্ব চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতারাসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য দেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রানীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মতুর্জা আলম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি ফজলুল কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, জেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল শান্ত, নুর নবী রানা, মুজিবুর রহমান, বাদল হোসেন, সিহাব, সাকিব, ব্যবসায়ী সুলতান আলমগীরসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুর রহমান মানিক।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের হাত থেকে মোবাইল ও প্রেস কার্ড কেড়ে নিয়ে শুধু একজন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়নি, এটি গণমাধ্যমের মর্যাদার ওপর আঘাত করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত মেনে নেওয়া হবে না।

তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের এবং যারা শহরের বুকে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষের মনে ভয় সঞ্চার করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা না হয়, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X