কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৮:০৮ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

অ্যাপলের আগে সারপ্রাইজ ‍দিল গুগল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অ্যাপলের সেপ্টেম্বরের ইভেন্টের আগেই নতুন চমক দিল গুগল। বুধবার ‘মেড বাই গুগল ২০২৫’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে পিক্সেল ১০ সিরিজ। এতে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নানা ফিচার।

গুগলের ঘোষণায় শুধু পিক্সেল ১০ নয়, এসেছে নতুন ফোল্ডেবল মডেল পিক্সেল ওয়াচ ৪ এবং হালনাগাদ এ-সিরিজ ইয়ারবাডস। এতে আরও শক্তিশালী হলো গুগলের হার্ডওয়্যার ইকোসিস্টেম।

টেকক্রাঞ্চ জানায়, এ বছরের মূল আকর্ষণ হলো জেমিনি—গুগলের নিজস্ব জেনারেটিভ এআই। এবার এটি আরও গভীরভাবে যুক্ত হয়েছে গুগলের ডিভাইসগুলোতে। এর নতুন ফিচার জেমিনি লাইভ ব্যবহারকারীদের ক্যামেরা ফিড সরাসরি স্ট্রিম করে ঘর সাজানোর পরামর্শসহ রিয়েল-টাইম সাজেশন দেবে।

পিক্সেল ১০-এর ক্যামেরা এআই-চালিত নতুন টুলস এনেছে। এর মধ্যে ‘ক্যামেরা কোচ’ লাইভ ফিডব্যাক দিয়ে জানাবে—ছবির আলো ঠিক আছে কি না, কম্পোজিশন ভালো হয়েছে কি না। ব্যবহারকারীরা ভয়েস কমান্ড দিয়েই ছবি উজ্জ্বল করা, পেছনের অবাঞ্ছিত বস্তু মুছে ফেলা কিংবা ব্যাকগ্রাউন্ড পাল্টে ফেলতে পারবেন।

বিশ্লেষকদের মতে, এআইকে গভীরভাবে মূল প্রোডাক্টে যুক্ত করে গুগল সরাসরি অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় নামল। প্রিমিয়াম স্মার্টফোন বাজারে আবারও শুরু হতে যাচ্ছে এক নতুন প্রতিযোগিতা। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X