কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ডিভাইস হ্যাক হওয়ার ঝুঁকিতে ব্যবহারকারীরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডভিত্তিক ডিভাইস হ্যাক হওয়া থেকে রক্ষা পেতে ব্যবহারকারীদের সতর্ক করেছে গুগল। অ্যান্ড্রয়েড ডিভাইসে ধরা পড়েছে অনেক জিরো-ডে ত্রুটি, যার মাধ্যমে হ্যাকাররা স্মার্টফোনের নিয়ন্ত্রণ সহজেই নিয়ে নিতে পারে বলে জানিয়েছে গুগল। যদিও গুগল ইতোমধ্যেই নতুন সিকিউরিটি আপডেটের মাধ্যমে প্রায় ৪৬টি ত্রুটি ঠিক করে ফেলেছে।

টেকগাপের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ত্রুটিগুলো গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপের (টিএজি) সদস্য ক্লেমেন্ট লেসিগন শনাক্ত করেছেন, আর সে কারণেই গুগল অতিদ্রুত সমস্যা সমাধানে চেষ্টা করছে। তবে ব্যবহারকারীরা যতক্ষণ না এই আপডেট ইনস্টল করছেন, ততক্ষণ তাদের ডিভাইস হ্যাক হওয়ার আশঙ্কা থাকে।

গবেষক দলটি জানিয়েছে, হ্যাকাররা এরই মধ্যে রিমোট কোড এক্সিকিউশন (আরসিই) ত্রুটির সুযোগ নিয়ে ক্ষতি করছে ব্যবহারকারীদের।

লিনাক্স কার্নেল সম্পর্কিত একটি ত্রুটির কারণে ব্যবহারকারীদের ক্ষতি করার সুযোগ পেয়েছে হ্যাকাররা। এই ত্রুটির জন্য সহজেই তারা ডিভাইসগুলোর নেটওয়ার্ক কানেকশন পরিবর্তন করতে পারে এবং তাদের সার্ভারগুলোতে লিংক করার সময় ডিভাইসে দূষিত কনটেন্ট বা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারে।

যে কারণে গুগল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের নতুন সিকিউরিটি আপডেট ডাউনলোড করে ইনস্টল করার পরামর্শ দিয়েছে।

ডিভাইসে লেটেস্ট আপডেট ইনস্টল করলে শুধু এর পারফরম্যান্স এবং ব্যাটারি উন্নত হয় না, পাশাপাশি বিভিন্ন সিকিউরিটি সমস্যা ঠিক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X