কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অ্যান্ড্রয়েডে রিলস দেখার নতুন ফিচার নিয়ে এলো গুগল

গুগলের রিলস নিয়ে নতুন ফিচার। ছবি : সংগৃহীত
গুগলের রিলস নিয়ে নতুন ফিচার। ছবি : সংগৃহীত

অ্যান্ড্রয়েড ফোনে রিলস দেখার জন্য স্কুল টাইম নামের নতুন ফিচার এনেছে গুগল। যার ফলে স্কুলে ক্লাস চলাকালে কোনো ধরনের রিলস দেখতে পারবে না শিক্ষার্থীরা।

গুগল জানিয়েছে, স্কুল শিক্ষার্থীদের ওপর যাতে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব না পড়ে এবং পড়াশোনায় কোনো ধরনের ব্যাঘাত না ঘটে তাই এই ফিচার আনা হয়েছে।

চলতি বছরের শুরুতেই একই উদ্দেশ্য নিয়ে গুগল ফিটবিট এস এলটিই স্মার্ট ওয়াগুলোতে চালু করেছিল স্কুল টাইম নামের এই ফিচারটি। এবার ট্যাবলেট, অ্যান্ড্রয়েডে ফোনসহ স্যামসাং ওয়াচের নির্ধারিত কিছু পণ্যতে ফিচারটি উম্মুক্ত করেছে তারা।

ফিচারটি স্কুল শিক্ষার্থীদের বাবা-মাকে স্কুল চলাকালে সন্তানের ডিভাইসের কার্যকারিতা সীমিত করাসহ একটি ডেডিকেটেড হোম স্ক্রিন সচল করার অনুমতি দেয়। এ ছাড়াও ফ্যামিলি লিঙ্ক প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপের মাধ্যমে অভিভাবকরা স্কুল চলাকালে কোনো অ্যাপস অ্যাক্সেসযোগ্য তা বেছে নিতে পারবেন এবং পরিচিত নির্দিষ্ট তালিকা করে তা থেকে কল ও মেসেজ করার অনুমতি দিতে পারবেন।

শিশুরা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তাদের প্রযুক্তির জ্ঞান বিকশিত হয় এবং প্রযুক্তি ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পায়। তাই অভিভাবক কর্তৃক কিশোর-কিশোরীদের তত্ত্বাবধায়ন প্রয়োজন। সে চিন্তা মাথায় রেখে গুগল বিভিন্ন বয়স এবং পর্যায় অনুযায়ী ইন্টারনেট ব্যবহারে বিভিন্ন সেটিংস চালু করে। খুব শিগগরিই এই ফিচারটি ইউটিউবে নতুন করে যুক্ত হবে। যার মাধ্যমে অভিভাবকরা তাদের অ্যাকাউন্টের সঙ্গে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের লিঙ্ক যুক্ত করে সামাজিক মাধ্যম নজরদারি করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভুয়া ডিবি’ সন্দেহে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১১

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১২

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৩

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৪

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৫

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৬

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৯

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

২০
X