শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

অ্যান্ড্রয়েড ফোন ১০০%  চার্জ করা ভালো নাকি ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞরা

অ্যান্ড্রয়েড ফোন ১০০%  চার্জ করা ভালো নাকি ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞরা

আজকের ব্যস্ত জীবনে স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী। অফিস, স্কুল, কলেজ- সামাজিক যোগাযোগ বা বিনোদনের জন্য প্রতিদিন আমরা ঘণ্টার পর ঘণ্টা ফোন ব্যবহার করি। আর এই ব্যবহারের পরদিনের জন্য ফোনকে চার্জে রাখা এক প্রাকৃতিক অভ্যাস। অনেকের ধারণা, ফোন যত বেশি চার্জ থাকবে, ব্যবহার তত দীর্ঘ সময় সম্ভব। কেউ কেউ তো পুরো ১০০% চার্জ না হওয়া পর্যন্ত চার্জার খুলতেই চান না।

কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস দীর্ঘমেয়াদে ব্যাটারির জন্য বিপজ্জনক হতে পারে। কারণ, বেশিভাগ অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা সময়ের সঙ্গে রাসায়নিকভাবে দুর্বল হয়ে যায়। নিয়মিত ফোনকে ফুল চার্জে রাখা মানে ব্যাটারি দীর্ঘ সময় উচ্চ ভোল্টেজে থাকে, আর এভাবেই ব্যাটারির আয়ু দ্রুত কমতে থাকে।

সাম্প্রতিক একটি গবেষণা থেকে প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, প্রতিদিন ফোনকে ১০০% চার্জে রাখা ব্যাটারির ভিতরের রাসায়নিক গঠনকে অতিরিক্ত চাপের মুখে ফেলে, যা এর কার্যক্ষমতা ১০-১৫ শতাংশ কমিয়ে দিতে পারে।

ফলে, দিনের পর দিন এই অভ্যাস অব্যাহত থাকলে ফোনের পারফরম্যান্স ধীরে ধীরে কমতে থাকে এবং শেষ পর্যন্ত ব্যাটারি পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়। তবে বিশেষ পরিস্থিতিতে যেমন ব্যস্ত ভ্রমণ বা দীর্ঘ দিনের কাজের আগে একবার ফুল চার্জ দেওয়া সমস্যার সৃষ্টি করে না।

তাহলে ব্যাটারির স্বাস্থ্য ঠিক রাখব কীভাবে?

প্রযুক্তি বিশ্লেষকরা জানান, ভালো ব্যাটারি হেলথ ধরে রাখতে ফোনের চার্জ সবসময় ৫০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখা উচিত। বারবার চার্জ ০ শতাংশে নামিয়ে আনাও যেমন ক্ষতিকর, তেমনি প্রতিদিন ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করাও ব্যাটারির ক্ষতি করে। বেশিভাগ অ্যান্ড্রয়েড নির্মাতা পরামর্শ দেন, ব্যাটারির চার্জ যেন সবসময় ৫০ শতাংশের ওপরে রাখা হয়।

এই সমস্যা সমাধানে অনেক স্মার্টফোনে ব্যাটারির সুরক্ষায় বিশেষ ফিচার যুক্ত হয়েছে। স্যামসাংয়ের কিছু মডেলে রয়েছে ‘প্রটেক্ট ব্যাটারি’ সুবিধা, যা চালু থাকলে চার্জ ৮৫ শতাংশে পৌঁছেই থেমে যায়। গুগল পিক্সেল ফোনে আছে ‘চার্জিং অপটিমাইজেশন’ ফিচার, যা চার্জ ৮০ শতাংশে পৌঁছালেই বন্ধ হয়ে যায়।

সূত্র : বিজিআর

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X