কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটিতে যুক্ত হলো আকর্ষণীয় ফিচার, যা আপনার সময় বাঁচাবে বহুগুণে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চ্যাটজিপিটিতে কাজ করার সময় প্রায়ই এমন হয় যে, প্রম্পট লেখার পর মনে হয় কিছু তথ্য বাদ পড়ে গেছে, বা ভুলভাবে কোনো বাক্য কপি-পেস্ট হয়ে গেছে। তখন আবার শুরু থেকে লিখতে হয় পুরো প্রশ্নটি। এবার সেই ঝামেলার সমাধান নিয়ে এসেছে ওপেনএআই (OpenAI)। নতুন আপডেটে সংযোজিত হয়েছে এমন একটি ফিচার, যা ব্যবহারকারীদের জন্য হবে অত্যন্ত কার্যকর ও সময় সাশ্রয়ী।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির উত্তর তৈরির মাঝপথেই সেটি থামাতে পারবেন। অর্থাৎ, যখন এআই চ্যাটবট উত্তর তৈরি করছে, তখনই আপনি নতুন কোনো তথ্য যোগ করতে পারবেন বা আগের নির্দেশনা সংশোধন করতে পারবেন। সহজভাবে বললে, এখন থেকে রিয়েল-টাইমে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন চালানো সম্ভব।

এর জন্য সাইডবারে থাকা ‘আপডেট’ (Update) অপশনে ক্লিক করে নতুন বিবরণ বা স্পষ্টতা যুক্ত করতে হবে। চ্যাটজিপিটি তাৎক্ষণিকভাবে সেই নতুন তথ্য বিবেচনায় নিয়ে নিজের উত্তরে প্রয়োজনীয় পরিবর্তন আনবে।

এতে ব্যবহারকারীদের আর বারবার পুরো প্রশ্নটি নতুন করে লিখতে হবে না। বিশেষ করে যারা চ্যাটজিপিটির কাছ থেকে বিস্তারিত বিশ্লেষণ বা একাধিক দিক নিয়ে উত্তর চান, তাদের জন্য এটি সময় বাঁচানোর দারুণ উপায়।

জিও নিউজের দাবি, এই পরিবর্তনটি দেখতে ছোট মনে হলেও, বাস্তবে এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সহায়ক ও কার্যকর হবে। বিশেষ করে যারা চ্যাটজিপিটির ফ্রি সংস্করণ ব্যবহার করেন, যেখানে উত্তরের সীমাবদ্ধতা বা ‘ডিপ রিসার্চ’ মোডে সীমিত সুযোগ থাকে।

সংবাদমাধ্যটি বলছে, ওপেনএআই-এর এই নতুন সংযোজন নিঃসন্দেহে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অভিজ্ঞতায় এনে দেবে আরও দ্রুত, প্রাণবন্ত ও নিয়ন্ত্রণযোগ্য কথোপকথনের সুবিধা।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

১০

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

১১

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১২

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

১৩

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

১৪

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১৫

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

১৭

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১৮

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১৯

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

২০
X