কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১১:০৩ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পলকের বলা প্ল্যাটফর্মটি আসল সাইবার ৭১ নয়

সাইবার ৭১ এর লোগো। ছবি : সংগৃহীত
সাইবার ৭১ এর লোগো। ছবি : সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অভিযোগ করেছেন কোটা আন্দোলনের সময় সাইবার ৭১ নামক একটি পেজ থেকে গুজব ছড়ানো হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে বিবৃতি দিয়েছে প্ল্যাটফর্মটি।

বুধবার (৩১ জুলাই) প্রেরিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি আইসিটি প্রতিমন্ত্রীর একটি বক্তব্যে সাইবার ৭১ সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, সেটি আসল এবং অফিসিয়াল সাইবার ৭১ এর কোনো পেজ নয়। বরং একটি দুষ্কৃতকারী চক্র আমাদের নাম ব্যবহার করে কিছু পেজ খুলে ভুল তথ্য শেয়ার করেছে। এই বিষয়টি ইতোমধ্যেই আমাদের নজরে এসেছে এবং আমরা বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থাসহ আমাদের সকল সদস্যকে অবগত করেছি। আমাদের অফিসিয়াল পেজে কোনোরকম ভুল তথ্য কিংবা গুজব প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিমন্ত্রীকে অবশ্যই যারা এই তথ্য দিয়েছে তাদের তথ্য যাচাই করার ক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত ছিল। আমরা এই অপরাধচক্রের বিরুদ্ধে প্রতিমন্ত্রী এবং সাইবার অপরাধ নিয়ে কাজ করা সকল ডিপার্টমেন্টের সাহায্য চাচ্ছি, যাতে তারা এই ভুয়া পেজগুলো পরিচালনাকারীদের শনাক্ত করতে এবং তাদের উপযুক্ত শাস্তির পদক্ষেপ নিতে সাহায্য করে।

প্রসঙ্গত, গতকাল বুধবার বিটিআরসি কার্যালয়ে ফেসবুকের প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন প্রতিমন্ত্রী পলক। সাইবার ৭১ নামক পেজ থেকে গুজব প্রচার করা হয়েছিল মর্মে ফেসবুককে জানানো হয়েছিল বলে বৈঠক পরবর্তী সভায় জানিয়েছিলেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১০

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১১

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১২

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৩

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৫

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৬

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৭

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৮

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৯

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

২০
X