বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

দাবানলে পাল্টে যাচ্ছে আবহাওয়া, স্যাটেলাইটে ভয়ংকর দৃশ্য

পাইরোকিউমুলাস বা ফায়ার ক্লাউডস।ছবি : সংগৃহীত
পাইরোকিউমুলাস বা ফায়ার ক্লাউডস।ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানলের বিস্ফোরণ ঘটেছে। দাবানলের তীব্রতায় গোটা অঞ্চলের আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে। ড্রামাটিক পাইরোকিউমুলাস বা ফায়ার ক্লাউডস দাবানলের ঠিক ওপরে ভয়াবহভাবে 'বিস্ফোরণের' ভয়াবহ দৃশ্য আবহাওয়াবিষয়ক স্যাটেলাটে (ভূ-উপগ্রহ) স্পষ্টতই ধরা পড়েছে।

শুক্রবার (১২ সেপ্টম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিষয়ক স্যাটেলাইট ধারণ করা ভিডিওতে বুধবার (১১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল থেকে পাইরোকিউমুলাস ধোঁয়ার বরফ দেখা যায়।

পাইরোকিউমুলাস মেঘমালা তীব্র তাপের উৎসের ঠিক উপরে তৈরি হয়, যেমন দাবানল বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এই ধরনের তীব্র তাপের ওপরে বায়ু দ্রুত এবং বিশৃঙ্খলভাবে উপরের দিকে উঠতে থাকে, যার ফলে বাতাসের আর্দ্রতাকে ঠান্ডা করে দেয় এবং ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে।

কিন্তু পাইরোকিউমুলাস মেঘগুলো আগুন থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া এবং ছাই দিয়ে তৈরি হয়। এই মেঘগুলো সাধারণ সাদা এবং ফাঁপানো মেঘের চেয়ে অনেক বেশি গাঢ় হয়ে থাকে।

সোমবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা যৌথ ডেটা সংগ্রহের উদ্যোগ হিসেবে মহাকাশে অবস্থানরত ল্যান্ডস্যাট-৮ স্যাটেলাইটে এমন দৃশ্য ধারণ করতে দেখা যায়।

বিশাল পাইরোকিউমুলাস মেঘমালা জ্বলন্ত আগুনের ঠিক ওপরে ভয়ংকর রূপে বুদবুদ করছে। সেখান থেকে প্রচুর ধোঁয়া এবং ছাই আকাশের আরও কয়েক হাজার ফুট উপরে উঠে।

নাসার তথ্য অনুযায়ী, কয়েক দিন পরে পাইরোকিউমুলাস মেঘগুলো অবশেষে পাইরোকুমুলোনিম্বাসে পরিণত হবে যা বজ্রপাত এবং বৃষ্টি তৈরি করে। যদিও এই ধরনের ঝড় থেকে পাওয়া বৃষ্টিপাত অগ্নিনির্বাপণ সহায়ক হতে পারে।

উত্তর ক্যালিফোর্নিয়ায় রোববার (১৩ সেপ্টেম্বর) শুরু হওয়া দাবানলে কমপক্ষে ৩০টি বাড়ি এবং বাণিজ্যিক ভবন পুড়ে গেছে। সান ফ্রান্সিসকো থেকে ১১৭ কিলোমিটার উত্তরে ক্লিয়ারলেক সিটিতে ৪০ থেকে ৫০টি গাড়ি ধ্বংস করেছে। তাছাড়া প্রায় চার হাজার মানুষ সরে যেতে বাধ্য হয়।

ক্যালিফোর্নিয়া এ ঘটনায় ২০২৩ সালের তুলনায় প্রায় তিনগুণ বেশি ফসলি জমি পুড়িয়ে দিয়েছে। মঙ্গলবার রাতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিগ বিয়ারের জনপ্রিয় স্কি শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। যার ফলে বসতবাড়িসহ ক্ষয়ক্ষতির পরিমাণ আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X